NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

নিউইয়র্কে শব্দদুষণ, হর্ন বাজিয়েদের ধরতে ক্যামেরা বসাবে সিটি, ২৫০০ ডলার পর্যন্ত জরিমানা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৫ এএম

নিউইয়র্কে শব্দদুষণ, হর্ন বাজিয়েদের ধরতে ক্যামেরা বসাবে সিটি, ২৫০০ ডলার পর্যন্ত জরিমানা

শব্দদুষণের নগরে পরিণত হয়েছে নিউইয়র্ক। সড়কে গাড়ির হর্ন বাজানোর অভ্যাস এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, কর্তৃপক্ষ এখন নয়েজ ট্রাফিক ক্যামেরা বসাতে বাধ্য হচ্ছে।

মাত্রাতিরিক্ত হংকিং এর জন্য চালকদের ৮০০ ডলার থেকে ২৫০০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। সিটি কাউন্সিল এরই মধ্যে এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন দিয়েছে। স্টপ স্প্রেডিং দ্য নয়েজ অ্যাক্ট নামের এই আইনে ৮৫ ডেসিবলের বেশি শব্দ উৎপাদনকারী চালকরা এই জরিমানা দেবে। লনের ঘাসকাঁটা মেশিনের শব্দের মাত্রাকে হর্নের সর্বোচ্চ মাত্রা ধরা হবে। এ জন্য ২০২৫ এর ফলে আগেই সড়কে সড়কে বিশেষ ক্যামেরা বসানো হবে যাতে মাত্রতিরিক্ত হর্ন বাজানো চালকের গাড়ির নম্বর প্লেট স্ক্যান করতে পারবে এবং জরিমানা করতে পারবে।

জরিমানা শুরু হবে ৮০০ ডলারে যা সর্বোচ্চ ২৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

সিটি কাউন্সিল এরই মধ্যে মাত্রাতিরিক্ত হর্নের জন্য ৩১১ নম্বরে কল করে অভিযোগের সুযোগ তৈরি করেছে। ২০১৯ সালের অক্টোবরে এই নম্বর চালু করার পর অভিযোগ ২৪১% বেড়েছে।

এমনকি বাড়ির ভেতরেও শব্দদূষণ হচ্ছে। নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব হেলথ জানিয়েছে, অন্তত ২০ শতাংশ নিউইয়র্কার জানিয়েছে তারা ঘরে বসেই শব্দ দূষণের ভুক্তভোগী।

ম্যানহাটান কাউন্সিল মেম্বার কিথ পাওয়ারস এইন আইন পাশের ব্যাপারে কাজ করছেন। তিনি জানিয়েছেন ক্যামেরা বসানো এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক। ২০২৫ এর সেপ্টেম্বরের আগে নগরের ৫টি বোরোর প্রতিটিতে অন্তত ৫ টি করে ক্যামেরা বসানো হবে।