NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

ভানুয়াতুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪০ পিএম

ভানুয়াতুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ওশেনিয়া অঞ্চলের দেশ ভানুয়াতুর দক্ষিণে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে। কম্পনের পর সুনামির সতর্কতাও জারি করা হয়েছে।

ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পটি ইসজেল শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণে এবং রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৩৮ কিলোমিটার দূরে ৪৮ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ‘এই ভূমিকম্পের বিপজ্জনক তরঙ্গ ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়া উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে হতে পারে।

 

 

ভূমিকম্পের পর তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিন লাখ ২০ হাজার জনসংখ্যার ভানুয়াতুতে ভূমিকম্প সাধারণ ঘটনা। এটি একটি নিচু দ্বীপপুঞ্জ, যা সিসমিক রিং অব ফায়ারে অবস্থিত। রিং অব ফায়ার হলো তীব্র টেকটোনিক কার্যকলাপের একটি চাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত।

 

 

এর আগে নভেম্বরে উত্তর ভানুয়াতুতে একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। বার্ষিক বিশ্ব ঝুঁকি প্রতিবেদন অনুসারে, ভানুয়াতু ভূমিকম্প, ঝড়ের ক্ষতি, বন্যা এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে সংবেদনশীল দেশগুলোর মধ্যে একটি।