NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

'কূটনৈতিক শিষ্টাচার লংঘন করছেন বিদেশী রাষ্ট্রদূতরা'


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৬ এএম

'কূটনৈতিক শিষ্টাচার লংঘন করছেন বিদেশী রাষ্ট্রদূতরা'

ঢাকা : দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী কূটনীতিকদের সাথে রাজনৈতিক দল ও সংস্থার বৈঠক কূটনৈতিক শিষ্টাচারের লংঘন বলে মন্তব্য করেছেন পররাষ্টমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বারবার সতর্ক করার পরও এমনটি ঘটছে, যা দুঃখজনক। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। 

আগামী জাতীয় সংসদের নির্বাচনের আরও বছর দেড়েক বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর নানামুখী তৎপরতা। বেশ সরব বিদেশী কূটনীতিকরাও। সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা আলাপ আলোচনা করেছেন নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। 

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়েই বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের এমন যোগাযোগে অসন্তুুষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, এদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নয়, বরং বিদেশী কূটনীতিকরা দু'দেশের সম্পর্ক উন্নয়নেই নিজেদের ব্যস্ত রাখবেন।   

বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করতেই পারে। যৌক্তিক হলে সরকার মেনেও নেবে। এ বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপ চাওয়া কাম্য নয় বলে মনে করেন তিনি।