NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, ক্ষুব্ধ হামাসের হাতে জিম্মিদের পরিবার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪৮ এএম

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, ক্ষুব্ধ হামাসের হাতে জিম্মিদের পরিবার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মুক্তিপ্রাপ্ত জিম্মি পরিবারের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত কয়েকজন উচ্চ স্বরে এবং ক্ষুব্ধ হয়ে কথা বলেন। গাজা থেকে ১০০ জনেরও বেশি জিম্মি ফিরে আসে সাত দিনের যুদ্ধবিরতির সময়।

 
এরপর গাজা উপত্যকায় আবার লড়াই শুরু হওয়ার পরে বৈঠকটি হয়েছিল। হামাসের কাছে জিম্মি থাকা আরো ১৩৮ জনের ভাগ্য এখন অজানা। 

 

নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি শুনেছি এবং আপনিও শুনেছেন যৌন নিপীড়ন ও নৃশংস ধর্ষণের বর্ণনা। আমি যে গল্প শুনেছি তাতে আমার হৃদয় ভেঙে গেছে।

 
আমি তৃষ্ণা, ক্ষুধা  শারীরিক ও মানসিক নির্যাতনের কথা শুনেছি।’ তবে বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন স্বজন সরকারের কঠোর সমালোচনা করেন।

 

দানি মিরান নামে এক ইসরায়েলির সন্তানকে ৭ অক্টোবর হামাস জিম্মি করেছিল। তিনি বলেছেন, তিনি বৈঠকে অপমানিত হয়েছেন এবং এর মাঝখানে উঠে চলে গেছেন।

 
তিনি বলেন, ‘আমি বৈঠকে কী হয়েছে তা বিস্তারিতভাবে বলব না। শুধু এইটুকু জানাব, পুরোটা ছিল কুৎসিত, অপমানকর এবং অগোছাল।’ তিনি আরো বলেছেন, ‘সরকার দাবি করছে, তারাই সব কিছু করেছে। কিন্তু হামাস নেতা ইহাইয়াল সিনওয়ার আসলে আমাদের মানুষদের ফেরত দিয়েছেন। যখন সরকার দাবি করছে, তাদের নির্দেশে সব কিছু হয়েছে, তখন আমরা রাগ সামলাতে পারিনি।
 
ওরা একটা নির্দেশও দিতে পারেনি।’ আরো এক বন্দির আত্মীয় জানিয়েছেন, ‘বৈঠকে রীতিমতো উত্তেজনা ছিল। অনেকেই সেখানে চিৎকার করেছেন।’

 

মুক্তিপ্রাপ্ত জিম্মিদের অভিজ্ঞতা জানার জন্য বৈঠকটি করা হয়েছিল। জিম্মি পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী একটি দল নাম প্রকাশ না করে বলেছে, বৈঠকের কিছু কথা প্রাক্তন জিম্মিদের করা মন্তব্য থেকে নেওয়া হয়েছে। এখানে জিম্মিদের সঙ্গে হামাসের দুর্ব্যবহারের কথা বলা হয়েছে, তবে অনেক অভিযোগ জিম্মিদের চিন্তায় পরিবারগুলো আবেগতাড়িত হয়ে বলেছিল।

জেনিফার মাস্টার নামে একজন বলেছেন, ‘বৈঠকে রীতিমতো উত্তেজনা ছিল। অনেকেই সেখানে চিৎকার করেছেন।’ তিনি আরো বলেন, ‘আমরা সবাই আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরে আসার চেষ্টা করছি। সেখানে অনেকে বলছে, তারা জিম্মি থাকা নারীদের বা বাকি শিশুদের ফেরত চায়, আবার কেউ কেউ বলছে পুরুষদের ফেরত চাই।’