NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কাজে ফিরেছেন পরীমনি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৪১ এএম

কাজে ফিরেছেন পরীমনি

দুই দিন আগেই ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ‘আগামীকাল দারুণ কিছু হবে’। গতকাল জানা গেল সেই ‘দারুণ কিছু’। একটি কসমেটিকস রিটেইল চেইনের শুভেচ্ছাদূত হয়েছেন পরীমনি। ফেসবুকে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করে খবরটি জানালেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।

 

 

এক সপ্তাহ আগে নিজের একমাত্র অভিভাবক নানা শামসুল হক গাজীর মৃত্যুতে শোকের সাগরে ভেসেছিলেন পরী। শোক কাটিয়ে কবে কাজে ফিরবেন, সে অপেক্ষায় ছিলেন ভক্ত-অনুরাগীরা।

এর আগে শুক্রবার ঢাকার বাসায় মিলাদ দিয়েছিলেন অভিনেত্রী। তখন জানান, ‘এভাবেই সব স্বাভাবিক হয়ে যাবে ধীরে ধীরে।

 
তা-ই তো হয়। নানু আছে আমার নিঃশ্বাসে। আছে আমার জীবনের সবখানেই।’