NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

হিরানি-শাহরুখ জাদুতে প্রশংসিত ‘ডানকি’র ট্রেলার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

হিরানি-শাহরুখ জাদুতে প্রশংসিত ‘ডানকি’র ট্রেলার

প্রকাশ হয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র শাহরুখ খানের ‘ডানকি’র ট্রেলার। দীর্ঘদিন ধরেই ট্রেলারটির অপেক্ষায় ছিলেন শাহরুখভক্তরা। আর ট্রেলার মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে ডানকি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র চার ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন দর্শক দেখে নিয়েছে ট্রেলারটি।

 

 

ট্রেলারে দেখা গেছে, অবৈধভাবে কয়েকজন যুবক-যুবতীর ভারত থেকে লন্ডনে পাড়ি দেওয়ার গল্প বলবে শাহরুখ-হিরানির ডানকি। পাঁচ বন্ধুর লন্ডনে যাওয়ার স্বপ্নকে পুঁজি করেই চিত্রনাট্য সাজিয়েছেন রাজু হিরানি। ট্রেলারে এই প্রতিটি চরিত্রকে আলাদা আলাদা করে ফুটিয়ে তুলেছেন পরিচালক। সেই পাঁচ বন্ধুর স্বপ্ন একটাই, লন্ডনে যাওয়া।

 
কিন্তু সেই স্বপ্নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইংরেজি ভাষা। ট্রেলারে সিনেমাটির প্রধান অভিনেতা শাহরুখের মুখে শোনা যায়, ব্রিটিশরা যদি ভারতীয় ভাষা না জেনে প্রায় দুই শ বছর ভারত শাসন করতে পারে, তবে ইংরেজি না জেনে লন্ডন যাওয়া যাবে না কেন? আর এই প্রশ্নের উত্তরই মিলবে সিনেমায়।

 

বলিউডের গুণী পরিচালক রাজকুমার হিরানির সিনেমা মানেই হাসি-মজার মোড়কে ঘেরা সামাজিক বার্তা। ‘ডানকি’তেও যে তার অন্যথা হবে না তা এত দিনে আন্দাজ করেই ফেলেছেন দর্শকরা।

 
আর এতে শাহরুখ খান যে একেবারে অন্য ভূমিকায় ধরা দেবেন, তা আলোচনায় ছিলই। ট্রেলার মুক্তির পর সেই আলোচনা আরো কয়েক গুণ বেড়ে গেল। 

 

এই বছরটাই যেন শাহরুখময়! চলতি বছর পরপর দুটি অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশাহ। এখন মুক্তির অপেক্ষা ‘ডানকি’। প্রথমবারের মতো গুণী নির্মাতা রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন শাহরুখ খান।

 
নিঃসন্দেহে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় পরিচালক রাজকুমার হিরানি, যিনি সামাজিক কমেডি স্পেসে ক্লাসিক দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তাই শাহরুখ-হিরানি জুটির ‘ডানকি’ ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা। 

 

এদিকে ডানকির সঙ্গে একই দিন মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার : পার্ট ১-সিজফায়ার’। তাই ভারতের সবচেয়ে বড় সিনেমাটিক সংঘর্ষ দেখার অপেক্ষায় দর্শকরা। সামাজিক মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শাহরুখ ও প্রভাস ভক্তদের পাল্টাপাল্টি অবস্থানে এই মুহূর্তে সিনেমা দুটি ঘিরে হাইপ তুঙ্গে। গত সপ্তাহেই ট্রেলার মুক্তি দিয়েছে সালার। আর এখন ডানকির ট্রেলার প্রকাশ হতেই বেজে গেল যুদ্ধের দামামা। দেখা যাক, মুখোমুখি লড়াইয়ে কে জিতে? বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি দক্ষিণের রেবেল স্টার প্রভাস!