NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মিচেল-ব্লানডেলের ব্যাটে চালকের আসনে নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৩ পিএম

>
মিচেল-ব্লানডেলের ব্যাটে চালকের আসনে নিউজিল্যান্ড

লর্ডস টেস্ট (দ্বিতীয় দিন শেষে)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৩২ অলআউট (ডি গ্র্যান্ডহোম ৪২*, সাউদি ২৬; পটস ৪-১৩, অ্যান্ডারসন ৪-৬৬)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৪১ অলআউট (ক্রলি ৪৩, লিস ২৫; সাউদি ৪-৫৫, বোল্ট ৩-২১)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৩৬/৪ (মিচেল ৯৭*, ব্লানডেল ৯০*; পটস ২-৫০, ব্রড ১-৪৭)

নিউজিল্যান্ড ২২৭ রানে এগিয়ে

লর্ডসের উইকেট প্রথম দেড় দিন দুহাত ভরে দিয়েছে বোলারদের। চার সেশনে সব মিলিয়ে ২৩ উইকেট পেয়েছেন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বোলাররা। তবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন থেকে ব্যাটসম্যানদের প্রতি যেন কিছুটা সদয় হয়েছে লর্ডসের রহস্যময় পিচ বা বলা যায় যে পিচের অনিশ্চিত আচরণকে দারুণ দৃঢ়তায় বশ মানিয়েছেন দুই কিউই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ডারিল মিচেল এবং টম ব্লানডেলের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে এখন লর্ডস টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে সফরকারীরা।

২২৭ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করবে কিউইরা। মিচেল (৯৭*) এবং ব্লানডেল (৯০*) দুজনই আছেন সেঞ্চুরির পথে। পঞ্চম উইকেটে তাদের ১৮০ রানের অবিচ্ছেদ্য জুটিতেই ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসন-ম্যাথিউ পটসদের বোলিং তোপে মাত্র ১৩২ রানে গুঁটিয়ে গিয়েছিল প্রশান্ত মহাসাগর পাড়ের দেশটি।

একইভাবে দ্বিতীয় ইনিংসেও তাদের নড়বড়ে শুরু ফের ধসের শঙ্কা ছড়িয়েছিল। মাত্র ৫ রানেই ওপেনার উইল ইয়ংকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন এই টেস্ট দিয়েই অভিষিক্ত ইংলিশ পেসার পটস। প্রথম ইনিংসে মাত্র ২ রানে ফিরে যাওয়া কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন ফের একবার ব্যর্থ হয়েছেন। এই ইনিংসে মাত্র ১৫ রান করে তিনিও পটসের শিকার হয়েই সাজঘরের পথ ধরেছেন।

অপর ওপেনার টম ল্যাথাম (১৩) এবং চারে নামা ডেভন কনওয়েও (১৪) দ্রুতই ফিরে যাওয়ায় ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল সফরকারীরা। তবে মিচেল এবং ব্লানডেলের ধীরস্থির ব্যাটিংয়ে সেই শঙ্কা উড়িয়ে বরং বড় লিডের পথে এগিয়েছে নিউজিল্যান্ড।