NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

অপোর বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৬ এএম

>
অপোর বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগ

এবার মোবাইল নির্মাতা সংস্থা অপোর বিরুদ্ধেও কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। অপো ইন্ডিয়ার দপ্তরে বুধবার (১৩ জুলাই) হানা দিয়ে ৪ হাজার ৩৮৯ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তুলল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই।

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কিছুদিন আগে চীনা মোবাইল সংস্থা ভিভো এবং এর সহযোগী একাধিক সংস্থার অন্তত ৪৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর মধ্যেই সংস্থার দুই ডিরেক্টর ভারত ছেড়ে পালান। 

ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের বিবৃতি অনুযায়ী, প্রায় ৪ হাজার ৩৮৯ কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে অপো। এদিন সংস্থার দপ্তর ছাড়াও অপো ইন্ডিয়ার বেশ কিছু কর্মকর্তার বাড়িতেও হানা দেয় ডিআরআই। পণ্য আমদানি সংক্রান্ত তথ্য গোপন করারও অভিযোগও উঠেছে সংস্থাটির বিরুদ্ধে।

আরেক চীনা সংস্থা শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় ইডি। সংস্থাটি ভারতে এমআই ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রেতা। তাদেরই একটি ব্যাংক অ্যাকাউন্টের ৫ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কর ফাঁকি দিতে ভারতে সংস্থার লেনদেনের একটি বিরাট অংশের টাকা চীনে পাঠিয়ে দেওয়া হতো বলে অভিযোগ উঠেছিল ওই সংস্থার বিরুদ্ধে। একই অভিযোগ উঠে ভিভোর বিরুদ্ধেও। প্রায় ৬২ হাজার ৪৭৬ কোটি টাকা চীনে পাচার করা হয়েছে বলে ভিভোর বিরুদ্ধে অভিযোগ।  

প্রসঙ্গত, তদন্তে নেমে ইডি ভিভো ইন্ডিয়ার যাবতীয় অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেয়। ওই অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে সংস্থাকে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংক গ্যারান্টি বাবদ ৯৫০ কোটি টাকা জমা দিতে হবে বলে জানিয়ে দেন দিল্লি হাইকোর্ট। এদিকে ইডি দাবি করেছে, ভিভো ইন্ডিয়ার পক্ষে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে।