NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

স্পিন ঘূর্ণিতে সিরিজ জিতল ভারত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

স্পিন ঘূর্ণিতে সিরিজ জিতল ভারত

বড় সংগ্রহের আশা জাগিয়েও দুই শ পেরোতে পারল না ভারত। স্বাগতিকদের ইনিংস থামে ১৭৪ রানে। এই টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার আগে ব্যাট করা কোনো দল দুই শ পার করতে পারেনি। সিরিজে সমতা টানতে রান তাড়ায় দারুণ শুরুও পেয়েছিল অস্ট্রেলিয়া।

 
কিন্তু ভারতের স্পিনারদের বিষে নীল হয়ে এই লক্ষ্যে পৌঁছাতে পারল না অজিরা। তাতে ২০ রানে জিতে ৩-১ এ সিরিজ জিতে নিল ভারত। আগামী রবিবার বেঙ্গালুরুতে হতে যাওয়া পঞ্চম ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

 

রায়পুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত।

 
দুই উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সোয়াল ও রুতুরাজ গায়কোয়াড়ের জুটি থেকে আসে ৫০ রান। প্রথমজন করেন ৩৭ এবং পরের জন ৩২। এরপর ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শ্রেয়াস আয়ার ও সুর্যকুমার যাদবের ব্যাট এদিন হাসেনি।
 
সেখান থেকে চাপ সামাল দেন রিংকু সিং। ২৯ বলে করেন ৪৬ রান। আর শেষ দিকে জিতেশ শর্মার ১৯ বলে ৩৫ রানে লড়াকু পুঁজি পায় ভারত।

 

জবাব দিতে নেমে শুরুতেই ঝড়ো শুরু এনে দেন ট্রাভিস হেড। তিন ওভার ১ বলেই উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান।

 
এরপরেই ধ্বস নামে অজিদের ব্যাটিং লাইন আপে। ৮৪ রানের মধ্যেই হারায় ৪ উইকেট। হেড, ম্যাকডরমেট ও হার্ডিকে ফিরিয়ে ভারতকে চালকের আসনে বসান অক্ষর প্যাটেল। শেষ দুই ওভারে অজিদের দরকার ছিল ৪৩ রান। ক্রিজে ছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড কিন্তু কার্যকরী ইনিংস খেলতে পারেনননি তিনি। তাতে ম্যাচ হারের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজও হেরে বসে।