NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

জাপানের সাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:২৭ এএম

জাপানের সাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

জাপানের সাগরে আটজন আরোহীসহ একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার পশ্চিম জাপানের সাগরে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জেলেরা জানিয়েছে। তারা আরো জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজনকে পাওয়া গেলেও, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

উপকূলরক্ষীরা জানিয়েছে, জাপানের ইয়াকুশিমা দ্বীপে ‘টিল্ট-রোটার ভি-২২ অসপ্র’ বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছিল, সেখানে তারা টহল নৌকা এবং বিমান পাঠিয়েছে।

 
স্থানীয় মৎস্য সমবায়ের একজন প্রতিনিধি জানান, ওই এলাকায় মাছ ধরার নৌকাগুলো পানিতে তিনজনকে দেখতে পেয়েছিলেন।

 

জাপানের প্রশাসনিক অঞ্চলের সরকারের একজন মুখপাত্র বলেছেন, দ্বীপের বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে বুধবার বিকেলেও আরেকটি অসপ্রে সফলভাবে অবতরণ করেছিল। এই অঞ্চলে মার্কিন বাহিনী এখনো তথ্য সংগ্রহ করছে বলে একজন মুখপাত্র বলেছেন।

 
স্থানীয় সময় বিকেল ৩টার আগে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটির বাম ইঞ্জিনে নামার সময় আগুন ধরে যায়।

 

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, দুপুর ২টা ৪০ মিনিটে রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। বিমানটি হেলিকপ্টার এবং ফিক্সড-উইং উভয়ভাবেই উড়তে পারে।

 
বিমানটি মার্কিন মেরিন, মার্কিন নৌবাহিনী এবং জাপানের স্ব-প্রতিরক্ষা বাহিনী পরিচালনা করে। জাপানে অসপ্রের মোতায়েন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, বিমানটির দুর্ঘটনায় পড়ার প্রবণতা বেশি, তবে মার্কিন সামরিক বাহিনী এবং জাপান বলছে নিরাপদ। গত আগস্টেও একটি মার্কিন অসপ্রে বিমান সামরিক অনুশীলনের সময় উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে বিধ্বস্ত হয়, এতে তিন মার্কিন মেরিন নিহত হন।