NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা এবার দেবের নায়িকা!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা এবার দেবের নায়িকা!

বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইধিকা পাল। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। তবে খুব অল্প সময়েই ক্যারিয়ারের বড় অর্জনের সুযোগ পেয়ে যান। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে নিজের প্রথম চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নেন এই অভিনেত্রী।

 
ক্যারিয়ারের প্রথম সিনেমাই সুপারহিট। ইধিকা এখন রীতিমতো সাফল্যের শিখরে। 

 

তবে নিজ দেশের হয়ে অভিষেক না হলেও এবার নিজ ইন্ডাস্ট্রিতে সুপারস্টার দেবের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ইধিকা, এমনটাই জোর গুঞ্জন শোনা যাচ্ছে হঠাৎ করে। 

টলিউডের অভ্যন্তরীণ সূত্র মতে, এবার দেবের নায়িকা হিসেবে কাজ করতে চলেছেন অভিনেত্রী।

 
সব কিছু ঠিক থাকলে পরিচালক সঞ্জয় রিনো দত্তর আগামী ছবিতে নাকি জুটি বাঁধবেন দুজনে। ছবির নাম ‘খাদান’। ছবি একেবারেই বাণিজ্যিক ছবি। সামাজিক মাধ্যমে সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই গুঞ্জন তীব্র হচ্ছে।
 
সেই গুঞ্জনের সত্যতা যাচাই করতে ভারতীয় এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ইধিকার সঙ্গে। 

 

হিন্দুস্তান টাইমস বাংলাকে ইধিকা জানিয়েছেন, ‘দেখুন, এই খবর কোথা থেকে রটেছে আমি জানি না। এই বিষয়ে কোনো মন্তব্য করা এখনই সম্ভব নয়।’

1
অভিনেত্রী ইধিকা পাল

এদিকে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে পরিচালকের সঙ্গে কথা হয়েছে নায়িকার, তবে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব মেলেনি। পরিচালক রিনো এর আগে ‘সিটি অব জ্যাকেলস’ ছবিটি পরিচালনা করেছেন।

 
গত বছর মুক্তি পেয়েছিল সেই ছবি।

 

সম্প্রতি দেবের ‘বাঘাযতীন’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ইধিকা পাল। সেখানে দেবের সঙ্গে তাঁকে এক ফ্রেমে দেখেই ভক্ত-অনুরাগীরা এই জুটিকে বড় পর্দায় দেখার দাবি তোলে। সেই দাবি এত জলদি ফলবে, সেটা আসলে ভাবাই কঠিন! তবে ভক্তদের দাবি আর এই দুজনের জুটি হওয়ার গুঞ্জনের সত্যতা কতটা, সেটা সময়ই বলে দেবে।