NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

দার্জিলিংয়ে পর্যটকদের জন্য ফের চালু হলো কর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:২২ এএম

দার্জিলিংয়ে পর্যটকদের জন্য ফের চালু হলো কর

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে ঘুরতে গেলে এবার থেকে দিতে হবে কর। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে করের কুপনও পৌঁছে দেওয়া হয়েছে শৈলশহরের হোটেলগুলোতে।

 

 

পৌরসভার প্রধান দীপেন ঠাকুরি বলেন, ‘মূলত জঞ্জাল সাফাইয়ের জন্যই এই কর নেওয়া হবে।’

অন্যদিকে পৌরসভার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পর্যটন সংস্থাগুলো। তাদের অভিযোগ, কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীপেন জানান, এই করের বিষয়টি নতুন কিছু নয়।

 
৩০ বছর ধরে এই কর চালু ছিল দার্জিলিংয়ে। এক সময় নেওয়া হয়েছেও। মাঝের কয়েকটি বছর পর্যটকদের কাছ থেকে এই কর নেওয়া বন্ধ হয়েছিল। আবার তা চালু করা হলো।
 
আগে যেমন করের অঙ্ক ২০ রুপি ছিল, এখনো তা-ই রাখা হচ্ছে।

 

দীপেন বলেন, ‘শহরের জঞ্জাল পরিষ্কার করতে অনেক খরচ হচ্ছে পৌরসভার। সেই কারণেই বাধ্য হয়ে আবার ওই কর ফিরিয়ে আনা হলো। পাহাড়ে পর্যটকদের সুষ্ঠু পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত।’

পৌরসভার প্রধান দাবি করেছেন, সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
দীপেনের অভিযোগ, আগে যে কর সংগ্রহ করা হতো, তার কোনো হিসাব থাকত না। তাঁর আশ্বাস, এবার থেকে ্সব হিসাব রাখা হবে। সেই সঙ্গে নিয়ম মেনে টেন্ডার ডেকে কাজ করা হবে বলেও জানিয়েছেন দীপেন।

 

এদিকে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল দাবি করেছেন, তাদের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আগেও এই কর নেওয়া হতো৷ এটা নতুন কিছু নয়। তবে মাঝে বহু বছর তা বন্ধ ছিল। আমরাও একটা বিজ্ঞপ্তি পেয়েছি। কিন্তু বিস্তারিত কিছুই জানি না এখন। হোম স্টে বা হোটেলের ক্ষেত্রে কিভাবে এই নিয়ম কার্যকর করা হবে, সে বিষয়ে এখনো পুরোপুরি অবগত নই। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সঙ্গে বৈঠক করলে হয়তো ভালো হতো। যদিও কর শুধু দার্জিলিংয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ বলে জেনেছি।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা