NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাংলাদেশের সঙ্গে ‘হাড্ডাহাড্ডি লড়াই’ হবে নিউজিল্যান্ডের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

বাংলাদেশের সঙ্গে ‘হাড্ডাহাড্ডি লড়াই’ হবে নিউজিল্যান্ডের

শুধু টেস্ট ক্রিকেটই নয়, নিজেদের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের অর্জনের তালিকায় ওপরের দিকে থাকবে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। পূর্ণশক্তির কিউইদের তাদের ঘরের মাঠে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ দল। কাল মুখোমুখি লড়াইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে দুই দল। পরিসংখ্যান-শক্তিমত্তায় বাংলাদেশের থেকে এগিয়ে থাকলেও এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন টিম সাউদি।

 

 

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘পয়েন্ট নিয়ে যাওয়া সহজ হবে না। বাংলাদেশ ভালো দল। বিশেষ করে এই কন্ডিশনে। এই টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

 

 

এই সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। তামিম ইকবাল, সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, লিটন দাসও নেই। সাকিব-লিটনদেরর না থাকা বাংলাদেশ দল অনুভব করলেও নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন সাউদি।

সাউদি বলেন, ‘দীর্ঘ দিন ধরেই সাকিব একজন গ্রেট খেলোয়াড়।

 
বছরের পর বছর ধরে একজন গ্রেট বাংলাদেশি ক্রিকেটার। লিটনও একজন ক্লাস খেলোয়াড়। অতীতে আমাদের বিপক্ষে সে ভালো খেলেছে। তাদের বাংলাদেশ হয়ত মিস করবে। তবে তাদের এই অনুপস্থিতি অন্য কারও জন্য নিজের জায়গা পোক্ত করার সুযোগ।