NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

হামাসের সামরিক শাখার সর্বোচ্চ নেতাসহ আরো ৩ কমান্ডার নিহত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫ এএম

হামাসের সামরিক শাখার সর্বোচ্চ নেতাসহ আরো ৩ কমান্ডার নিহত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় তাদের মোট চারজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এদের মধ্যে উত্তর গাজা ব্রিগেডের কমান্ডারও রয়েছেন।

আহমাদ আল-গান্দোর ছিলেন কাসাম ব্রিগেডসের সর্বোচ্চ নেতা। ধারণা করা হচ্ছে, অক্টোবরের ৭ তারিখে ইসরায়েলে হামাসের হামলার পর পাল্টাহামলায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।

 

 

আল-গান্দোরের নিহত হওয়ার তথ্যটি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে নিজেদের চ্যানেলে জানিয়েছে কাসাম ব্রিগেডস। তবে কখন ও কোথায় তিনি মারা গেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগেও ইসরায়েল অন্তত তিনবার আল-গান্দোরকে হত্যার চেষ্টা করেছে। ওয়াশিংটনের কাউন্টার টেররিস্ট প্রজেক্টের তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকেই নানা সময়ে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা চালিয়ে আসছিল।

 

 

এ ছাড়া আরো তিন শীর্ষস্থানীয় নেতার মৃত্যুর তথ্যও জানিয়েছে কাসাম ব্রিগেডস। এদের একজন হচ্ছেন আয়মান সিয়াম। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিয়াম ছিলেন কাসাম ব্রিগেডসের রকেট পরিচালনা বিভাগের প্রধান।