NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মনোনয়ন পাননি তবে আশাহত নন রুবেল-মাহিরা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৮ এএম

মনোনয়ন পাননি তবে আশাহত নন রুবেল-মাহিরা

গতকাল দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। অভিনেতা আসাদুজ্জামান নূর, সংগীতশিল্পী মমতাজ বেগমের সঙ্গে এবার মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। সেই তালিকায় স্থান পাননি শোবিজের বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী। তালিকায় রয়েছেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল, শাকিল খান, গায়ক এস ডি রুবেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সিমলা, মাহিয়া মাহি ও অভিনেতা সিদ্দিকুর রহমান।

 

 

মনোনয়ন না পেয়ে তাঁদের কেউই দমে যাননি। আশা হারাননি। পরেরবার আবার মনোনয়ন চাইবেন বলেও জানিয়েছেন।

অভিনেত্রী মাহিয়া মাহি বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়েছি।
 
আমার পরিবর্তে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁর হয়েই আমি প্রচারণায় অংশ নেব। এবার হয়তো আমি নবীন বলে সুযোগ পাইনি। পরেরবার নিশ্চয়ই আমাকে সুযোগ দেওয়া হবে।’

গায়ক এস ডি রুবেল বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত।

 
মনোনয়ন না পেয়ে একটু মন খারাপ হলেও মানিয়ে নিয়েছি।’

 

অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অভিনেতা রুবেলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সিমলা বলেছেন, ‘প্রথমবার মনোনয়ন চেয়েছি, হয়তো সে কারণে পাইনি। অনেক বর্ষীয়ান রাজনীতিবিদ আছেন দলে। আমাদের চেয়ে তাঁরাই বেশি মনোনয়ন পাওয়ার দাবিদার।

 

 

সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ [গতকাল] ছিল একটি উৎসবের দিন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। অনেক বিষয়ে কথা বলেছেন। যাঁরা মনোনয়ন পাননি, তাঁদের বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন। আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে, যেন স্বাধীনতার বিপক্ষের মানুষ কোনো সুযোগ না পায়।’