NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ-হত্যার পর আলোচনায় ১২ মিনিটের এই শর্টফিল্ম, কারণ কী? হন্ডুরাসে বন্দুকধারীদের হামলায় ৬ পুলিশ কর্মকর্তাসহ নিহত ২৫ শৈশবে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন উর্বী
Logo
logo

৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ এএম

৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ঢাকা: ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি।

এদিকে এ বছর ৯৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছর আরো বেশি ছিল।

এইচএসসি ও সমমান-২০২২ এর পরীক্ষায় এক হাজার ৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিলেন।

 

এদিকে এ বছর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও নেমে এসেছে প্রায় অর্ধেকে। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল প্রায় দ্বিগুন।

এক লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী পেয়েছিলেন জিপিএ ৫।

 

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার আগের বছরের তুলনায় কমেছে। পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার যা ছিল ৮৫ দশমিক ৯৫।

 

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডের ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।

আজ দুপুরে এইচএসসি ও সমমান-২০২৩ পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সারা দেশের শিক্ষা বোর্ডের ফলাফল নিয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ছেলে ছয় লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং মেয়ে ছয় লাখ ৭০ হাজার ৪৫৫ জন।