NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জার্মানিতে অনিয়মিত অভিবাসন কমেছে ‘প্রত্যাশার চেয়ে বেশি’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

জার্মানিতে অনিয়মিত অভিবাসন কমেছে ‘প্রত্যাশার চেয়ে বেশি’

পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ডের সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের পর জার্মানিতে অনিয়মিত অভিবাসনের হার ৪০ শতাংশ কমেছে বলে সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম।

জার্মান সংবাদমাধ্যম ভেল্ট আম সনটাগ এ বিষয়ে তথ্য জানতে চেয়ে যোগাযোগ করেছিল ফেডারেল পুলিশের সঙ্গে। পুলিশ জানিয়েছে, ১৬ অক্টোবরের পর থেকে দিনে ৩০০টিরও কম অনিয়মিত সীমান্ত প্রবেশের ঘটনা লিপিবদ্ধ করেছে তারা। এর আগের ৩০ দিনে এই সংখ্যা ছিল দিন ৭০০-এর কাছাকাছি।

 

 

 

১৬ অক্টোবরের আগের ৩০ দিনে এই তিন দেশ ও অস্ট্রিয়া সীমান্তে মোট ১৮ হাজার ৪৯২টি অনিয়মিত প্রবেশের ঘটনা রেকর্ড করা হয়েছে। অস্ট্রিয়া সীমান্তে ২০১৫ সাল থেকেই নিয়ন্ত্রণ রয়েছে।

অন্যদিকে ১৬ অক্টোবরের পর থেকে ৩০ দিনে মোট অনিয়মিত প্রবেশের সংখ্যা ৪০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৯ জনে।

‘প্রত্যাশার চেয়ে বেশি’
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার গত মাসে ইউরোপীয় কমিশনকে তিন সীমান্তে নিয়ন্ত্রণ আরোপর কথা জানিয়েছিলেন।

 
এর পর থেকে নিয়ন্ত্রণের সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে।

 

সাক্সনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরমিন শুস্টার ভেল্ট আম সনটাগকে বলেছেন, এই সীমান্ত নিয়ন্ত্রণ ‘প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে’।

পুলিশ অবশ্য এর পেছনে অন্য একটি কারণও দেখছে। হাঙ্গেরি সীমান্তে সার্বিয়াও কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করেছে।

 
বলকান রুটে আসা অনিয়মিত অভিবাসীদের অনেকেরই লক্ষ্য থাকে জার্মানিতে আসার।

 

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই লাখ ৩৪ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বেশি।