NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

‘গোলমেশিন’ হালান্ডের দ্রুততম ৫০


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

‘গোলমেশিন’ হালান্ডের দ্রুততম ৫০

আক্ষরিক অর্থে যেন একটা গোলমেশিন! ম্যানচেস্টার সিটি জার্সিতে মাঠে নামছেন আর একের পর এক কীর্তি নিজের করে নিচ্ছেন আর্লিং হালান্ড। ইত্তিহাদে লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেও নতুন এক কীর্তি গড়লেন নরওয়ের এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০ গোল করার কীর্তি।

অলরেডদের বিপক্ষে ২৭ মিনিটে বল জালে জড়িয়ে এই বর্ণীল রেকর্ডে হালান্ড পেছনে ফেললেন অ্যান্ডু কোল, রুদ ফন নিস্তলরয়, অ্যালান শিয়েরার, মোহাম্মেদ সালাহর মতো তারকাদের।

 
মাত্র ৪৮ ম্যাচ খেলে  ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের হাফসেঞ্চুরি হয়ে গেল হালান্ডের।

 

প্রিমিয়ার লিগে আগের  দ্রুততম ৫০ গোল করার রেকর্ড ছিল অ্যান্ডু কোলের। এই মাইলফলকে পা রাখতে কোলকে খেলতে হয়েছিল ৬৫ ম্যাচ। তাঁর চেয়ে ১৭ ম্যাচ কম খেলেই রেকর্ডটা নিজের করে নিলেন ম্যানসিটির গোলমেশিন আর্লিং হালান্ড।

 
লিভারপুলের বিপক্ষে শীর্ষে ওঠার লড়াইয়ে ২৭ মিনিটে নাথান অ্যাকের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে অ্যান্ডু কোলকে পেছনে ফেলেন নরওয়ের এই ফরোয়ার্ড।

 

ইংল্যান্ডের সাবেক তারকা অ্যালান শিয়েরার প্রিমিয়ারে লিগে ৫০ গোল করতে খেলেছিলেন ৬৬ ম্যাচ। নেদারল্যান্ডসের সাবেক ফরোয়ার্ড রুদ ফন নিস্তলরয়ের সেখানে পৌঁছাতে লেগেছিল ৬৮ ম্যাচ। ফার্নান্ডো তোরেস এবং মোহাম্মেদ সালাহ প্রিমিয়ার লিগে প্রথম পঞ্চাশ ছুঁয়েছিলেন ৭২ ম্যাচ খেলে।

 
সেখানে হালান্ডের লাগল পঞ্চাশের চেয়েও কম ম্যাচ।

 

বরুশিয়া ডর্টমুন্ড থেকে পাড়ি জমানোর পর ম্যানসিটি জার্সিতে প্রতিনিয়ত রেকর্ড করে যাচ্ছেন হালান্ড। গত মৌসুমে (সিটিতে প্রথম মৌমুম) লিগে করেছিলেন ৩৬ গোল। ওটাও ছিল রেকর্ড। ইএসপিএন