NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বিশ্বকাপের ট্রফিতে পা, খেপলেন ঋতুপর্ণা-উর্বশী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৫ পিএম

বিশ্বকাপের ট্রফিতে পা, খেপলেন ঋতুপর্ণা-উর্বশী

সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের হাত থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। এতে করে ভারতের ১৪০ কোটি মানুষের হৃদয় ভেঙেছে। তবে বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একটি ছবি ভাইরাল হওয়ার পর ভারতীয়রা আরো আঘাত পেয়েছেন। স্বপ্নের বিশ্বকাপে কিনা পা তুলে বসে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শ! ছবিতে দেখা যাচ্ছে, মিচেল মার্শ দুই পা ট্রফির উপর তুলে রিল্যাক্সড মুডে ক্যামেরায় দিকে তাকিয়ে পোজ দিয়েছেন।

 
যে দৃশ্য মনে নিতে পারেছেন না ভারতীয় নাগরিকরা। সামাজিক মাধ্যমে হচ্ছে তুমুল সমালোচনা। 

 

তবে শুধু সাধারন মানুষই নয়, তারকারাও তুমুল খেপেছেন এই ছবি দেখে। অস্ট্রেলিয়া দলের দাম্ভিকতার নিন্দা জানিয়ে করছেন সমালোচনা।

 
এবার সেই দলে যোগ দিলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং উর্বশী রাওতেলাও। 

 

0
ঋতুপর্ণার ইনস্টাগ্রাম পোস্ট থেকে

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ইনস্টা হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে একটি উইন্ডোতে রয়েছে মার্শের সেই ছবি অপরটিতে ট্রফির পাশে দাঁড়িয়ে ঋতুপর্ণা। পোস্টের ক্যাপশনে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘একটি স্বনামধন্য সংবাদ সংস্থার সৌজন্যে মর্যাদাপূর্ণ বিশ্বকাপের ট্রফিটিকে দেখার এবং স্পর্শ করার সুযোগ পেয়েছিলাম।

 
যে মুহূর্তটার জন্য আমি গর্বিত। এই বিশেষ ট্রফিটির মর্যাদা,মূল্যবোধ আমি উপলব্ধি করতে পেরেছি। ওই ঘটানা ভীষণ হতাশাজনক। বিশ্বকাপের সম্মান খর্ব করা হয়েছে। একটা বিশ্বকাপ জয়ী দলের কাছে ট্রফি নিয়ে এই ধরণের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।
 

 

সামাজিক মাধ্যমে মিচেল মার্শকে কথা শোনাতে ছাড়েননি গ্ল্যাম কুইন ঊর্বশী রাওতেলাও। তিনিও বেশ কয়েক ছবি পোস্ট করেছেন। যার কোনোটিতে বিশ্বকাপ মাথায় করে রেখেছেন কপিল দেব, তো কোনোটায় ঘুমানোর সময় কাপকে জড়িয়ে ঘুমাচ্ছেন ফুটবল তারকা মেসি। মার্শকে খোঁচা মেরে অভিনেত্রী লিখেছেন, ‘ভাই, একটু তো সম্মান প্রদর্শন কর।’ হ্যাশট্যাগে লেখা, ‘মিচেল মার্শ বিশ্বকাপের উপর পা রেখে একেবারে কুল।’

এবারের ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন ভারতীয় অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। গত সেপ্টেম্বর মাসে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবিটি শেয়ার করেছিলেন। ট্রফিকে চুম্বন দিতেও দেখা যায় তাকে। মার্শকে কটাক্ষ করা পোস্টে শেয়ার করা ছবিগুলোর মধ্যে এটিও রেখেছেন তিনি।