NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ পিএম

দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ

ভারত থেকে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। কার্যক্রম বন্ধ করার ঘোষণার প্রায় দুই মাস পর শুক্রবার নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর ২০২৩ থেকে এটি কার্যকর হবে।

 
 

 

ভারতে আফগানিস্তানের রাষ্ট্রদূতের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘নয়াদিল্লিতে ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের দূতাবাস ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের মুখে দিল্লি থেকে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।’ ফরিদ মামুন্দজে দিল্লিতে তাঁর কূটনৈতিক মিশন স্থায়ীভাবে বন্ধ করার জন্য দুঃখও প্রকাশ করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করার সময় আফগানিস্তান সরকার আশা করছিল, দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ফের চালু করার জন্য ভারত সরকার অনুকূল অবস্থান নেবে। কিন্তু আট সপ্তাহ অপেক্ষা করা সত্ত্বেও, আফগান কূটনীতিকদের ভিসা বাড়ানো হয়নি।

 
আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত সরকার দুই পক্ষই ক্রমাগত চাপ দিচ্ছিল। ফলে চাপের মুখে দূতাবাসকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

আফগান দূতাবাস এর আগে বলেছিল, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও প্রবল চাপের মুখে তারা কাজ চালিয়ে গেছে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সহায়তার অভাব ছিল।

 
গত দুই বছরে ভারতে আফগানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ভিসা দেওয়ার সংখ্যাও অর্ধেক কমে গেছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু নয়াদিল্লির আফগান দূতাবাসে পূর্ববর্তী আফগান সরকারের নিযুক্ত কর্মীরাই ছিলেন।

 

 সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস