NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নিজ হাতে বাংলাদেশিকে ফুচকা বানিয়ে খাওয়ালেন মমতা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩১ পিএম

>
নিজ হাতে বাংলাদেশিকে ফুচকা বানিয়ে খাওয়ালেন মমতা

তিন দিনের উত্তরবঙ্গ সফরে দার্জিলিং গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার (১২ জুলাই) সকালে ‘গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)’-এর শপথ অনুষ্ঠান শেষে তিনি বেরিয়ে পড়েন পাহাড়ি রাস্তায়।

পথে মমতার চোখ পড়ে নারীদের পরিচালিত ‘অঞ্জলি সেলফ হেল্প গ্রুপ’ নামের একটি ফুচকার দোকানে। সেখানে নেমে নারী কর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেন মমতা। পরে নিজ হাতে বানিয়ে ফুচকা খাওয়ান এক বাংলাদেশি নাগরিকসহ আশপাশে থাকা শিশুদের।

ফুচকার দোকানে দেখা যায়, মমতা চামচ দিয়ে ফুচকা ভেঙে, তার মধ্যে একে একে আলু–মটরের মশলা ভরে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন। এমনকি সেখানে উপস্থিত এক বাংলাদেশি পর্যটকের হাতেও ফুচকা তুলে দেন তিনি।

এদিন দার্জিলিংয়ে নতুন ক্যাফে হাউসের উদ্বোধন করেন মমতা ব্যানার্জি। উদ্বোধন শেষে আড্ডায় মজে যান। গলা মেলান রবীন্দ্র সঙ্গীতেও।

এদিকে জিটিএ’‌র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌পাহাড়ের দখল নিতে আসব না আমি, পাহাড়কে ভালবাসতে আসব। আমি শুধু দেখতে চাই দার্জিলিং ইজ স্মাইলিং, কার্শিয়াং ইজ অলসো স্মাইলিং। কে, কোন দলের ভুলে যান। মানুষের জন্য কাজ করুন। পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায়। তাই জিটিএ চায় পাহাড়।’‌

এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের হাতে মোমো বানিয়েছিলেন মমতা। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সেই মোমো বিক্রেতাদের দোকান করে দেওয়ার।