NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের দাবি উত্তর কোরিয়ার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের দাবি উত্তর কোরিয়ার

পরীক্ষামূলকভাবে মহাশূন্যে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়া। জাপান এবং দক্ষিণ কোরিয়া এই তথ্য জানিয়েছে। নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইলের সাহায্যে মহাশূন্যে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়া। এরপরেই সতর্ক অবস্থায় আছে জাপান এবং দক্ষিণ কোরিয়া।

 
 

 

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনীর প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়া দক্ষিণ অভিমুখে একটি রকেট ছুড়েছে। যা মহাশূন্যে একটি গুপ্তচর উপগ্রহ প্রতিস্থাপন করার জন্য ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমও এই খবর স্বীকার করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার এই কাজ করা হয়েছে।

 
রকেটটি উৎক্ষেপন করার সময় রাষ্ট্রের প্রধান কিম জং উন স্বয়ং উপস্থিত ছিলেন।

 

উত্তর কোরিয়া খবরটি স্বীকার করার পরেই হোয়াইট হাউস শক্তিশালী প্রতিক্রিয়া দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই উপগ্রহ উৎক্ষেপনের তীব্র বিরোধিতা করছে। এর আগেই উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছিল, তারা পীত সাগর এবং কোরিয়া সাগরের অভিমুখে একটি সামরিক উপগ্রহ উৎক্ষেপন করবে।

 

 

১ ডিসেম্বরের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপন করা হবে বলে তারা জানিয়েছিল। মে এবং অগস্টে উত্তর কোরিয়া দুইবার মহাকাশে সামরিক উপগ্রহ পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু দুইবারই তা সফল হয়নি। অবশেষে নভেম্বরে তাদের পরীক্ষা সাফল্য পেল। গত মে এবং অগাস্ট মাসে টোকিও এবং ওয়াশিংটন একাধিকবার উত্তর কোরিয়াকে জানিয়েছিল, তারা যেন এই ধরনের পরীক্ষা আর না করে।

 
করলে আরো বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে কিম জং উনকে।