NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সালমান খানকে মারতে রাইফেল কিনেছিলেন গ্যাংস্টার বিষ্ণোই


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৫ পিএম

>
সালমান খানকে মারতে রাইফেল কিনেছিলেন গ্যাংস্টার বিষ্ণোই

বলিউড তারকা সালমান খানকে খুন করতে চেয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এরইমধ্যে পুলিশি জেরায় এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে সে। গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা খুনের ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে এই গ্যাংস্টার। সেই স্বীকারোক্তিতে ভয়াবহ তথ্য দিয়েছে বিষ্ণোই। ২০১৮ সালে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যা করতে নাকি ৪ লাখ টাকা দিয়ে রাইফেলও কিনেছিল সে।  

১৯৯৮ সালে রাজস্থানের জোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। দিল্লি পুলিশ সূত্রে খবর, সেই ঘটনার প্রতিশোধ নিতেই সালমানকে খুন করতে চেয়েছিল লরেন্স। তার জন্য ২০১৮ সালে চার লাখ টাকা দিয়ে একটি রাইফেলও কিনেছিল।

স্বীকারোক্তিতে পাঞ্জাবের এই গ্যাংস্টার জানিয়েছে, এর আগেও সালমানকে হত্যার জন্য সে তার শাগরেদ সম্পত নেহরাকে নির্দেশ দিয়েছিল। তবে সালমানের প্রাণহানির আশঙ্কা জোরালো হতেই শুরু হয় তদন্ত। গা ঢাকা দেয় সম্পত।

পুলিশের দাবি, সালমানকে খুনের জন্য মুম্বাই গিয়েছিল সম্পত। সালমানের বাড়ির আশপাশে ঘুরে দেখে সে। সম্পতের কাছে ছিল পিস্তল। সামনে থেকেই সালমানের উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল সে। তবে সেই সুযোগ মেলেনি। তাই দূর থেকে সালমানের উপরে হামলা চালাতে লরেন্স দীনেশ ডাগর নামে এক ব্যক্তির থেকে চার লাখ টাকার বিনিময়ে একটি আরকে স্প্রিং রাইফেল কিনেছিল।

বিষ্ণোই পুলিশকে জানিয়েছে, সালমান খানকে মারার জন্য সম্পত নেহরা মুম্বাই যান এবং অভিনেতার বাড়ি রেইকি করতে শুরু করেন। কিন্তু সম্পতের কাছে শুধু পিস্তল ছিল এবং দূর থেকে মারা যাবে এমন কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, যা দিয়ে সালমান খানের ওপর দূর থেকে হামলা করা যাবে।

এরপর দীনেশ দাগার নামে এক ব্যক্তির মাধ্যমে গ্যাংস্টার আরকে স্প্রিং রাইফেল অর্ডার করে, যার দাম ৪ লাখ টাকা। এ রাইফেলটি পরে ২০১৮ সালে দাগারের কাছ থেকে উদ্ধার হয়।