NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন-বিএসিসি-রোটারি ক্লাব অব প্রমিজ’র উদ্যোগে ফ্রি শীত বস্ত্র, খাবার ও টার্কি বিতরণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৩১ পিএম

নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন-বিএসিসি-রোটারি ক্লাব অব প্রমিজ’র উদ্যোগে ফ্রি শীত বস্ত্র, খাবার ও টার্কি বিতরণ

নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন, বিএসিসি এবং রোটারি ক্লাব অব প্রমিজ’র উদ্যোগে ফ্রি শীত বস্ত্র, খাবার এবং টার্কি বিতরণ করা হয়েছে। গত ১৯ নভেম্বর রোববার ব্রঙ্কসের পার্কচেষ্টার এলাকায় ১২২২ হোয়াইট প্লেইনস রোডে উৎসবমুখর পরিবেশে এসব সামগ্রী বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএসিসি‘র সভাপতি ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার সংগঠন আয়োজক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন খলিল ফুডের চেয়ারম্যান শেফ খলিলুর রহমান, বিএসিসি‘র সাধারণ সম্পাদক নজরুল হক, ডাইরেক্টর অব অপারেশন আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর অব ফাইনান্স মঞ্জুর চৌধুরী জগলুল, মজুমদার ফাউন্ডেশনের ডাইরেক্টর রেক্সোনা মজুমদার, ব্রঙ্কসের এসিসটেন্ট ডিষ্ট্রিক্ট এটর্নী রাশেদ মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, নজরুল ভূইয়া, ফাহমিদা চৌধুরী প্রমুখ।
এ সময় ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে বিভিন্ন কমিউনিটির মাঝে বিতরণ করেছে বিপুল পরিমান শীত বস্ত্র, খাবার ও টার্কি। ওইদিন দুপুর ২:৪৫ টা থেকে ৪ টা পর্যন্ত এসব সামগ্রী মানুষের হাতে হাতে তুলে দেন সংগঠনগুলোর কর্মকর্তারা।