NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মাঠে কোহলিকে জড়িয়ে ধরে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১২ এএম

মাঠে কোহলিকে জড়িয়ে ধরে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবি

আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে একজন দর্শক মাঠে ঢুকে পড়েন। মাঠে প্রবেশ করে ব্যাটিংয়ে থাকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এই সমর্থক।

ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিসমৃদ্ধ টি-শার্ট ও মাস্ক পরে ফাইনালের মাঠে অনুপ্রবেশ করেন এই দর্শক।

আজ ফাইনালে টস হেরে ব্যাট করতে নামে ভারত।

 
তাদের ইনিংসের ১৪তম ওভারে ঘটে ঘটনাটি। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির পর মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। অবশ্য সম্প্রচার ক্যামেরায় খুব বেশি দেখানো হয়নি এই দৃশ্য।
 

 

যদিও এই ফাইনালকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে আহমেদাবাদ রাজ্য পুলিশ। জানা গেছে, স্টেডিয়ামের মধ্যে দায়িত্ব পালন করছেন তিন হাজারের ওপর পুলিশ সদস্য। এর পরও ঘটে গেল এমন ঘটনা।