NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

বঙ্গবন্ধুর খুনি নূরকে নিয়ে কানাডিয়ান টিভি সিবিসির অনুসন্ধান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ এএম

বঙ্গবন্ধুর খুনি নূরকে নিয়ে কানাডিয়ান টিভি সিবিসির অনুসন্ধান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে হত্যা করেন এস এইচ এম বি নূর চৌধুরী। নূর চৌধুরীকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ‘দ্য ফিফথ স্টেট’-এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামের ৪২ মিনিটের প্রতিবেদনটি সম্প্রচার হয়। এই প্রতিবেদনেই বঙ্গবন্ধু হত্যার বিষয়ে তাঁর ভাষ্য উঠে আসবে।

 

 

গতকাল টেলিভিশনটির অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এসব তথ্য জানিয়েছেন। আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘গত সাত মাস আমরা ছুটে বেড়িয়েছি অটোয়া থেকে টরন্টো, টরন্টো থেকে ঢাকা। পড়েছি শত শত কোর্ট ডকুমেন্টস। জোগাড় করেছি দুই দেশের গোপন নথি।

 

 

জানতে ও বুঝতে চেষ্টা করেছি, নূরকে বাংলাদেশের আইনের মুখোমুখি করতে না পারার দায় কি শুধু কানাডা সরকারের পলিসির, নাকি আরো অন্য কিছু আছে?’ আবদুল্লাহ আল ইমরানের পোস্টটিতে দেড় মিনিটের একটি ট্রেইলারও রয়েছে। তাতে টরন্টোর নিজ ফ্ল্যাটের ব্যালকনিতে নূর চৌধুরীকে এক ঝলক দেখা যায়। শোনা যায় তাঁর কণ্ঠও।