NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিশ্বকাপ ফাইনাল নিয়ে মার্শের অদ্ভুত ভবিষ্যদ্বাণী


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৫ এএম

বিশ্বকাপ ফাইনাল নিয়ে মার্শের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

৯ ম্যাচের সবগুলোতে জয়। লিগ পর্বে দাপট দেখানো ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারতের মতো সবকিছু পরিপাটি না হলেও শুরুতে ধাক্কা খাওয়া অস্ট্রেলিয়া ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে। লিগ পর্বে ঘুরে দাঁড়িয়ে শেষ চারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে অজিরা।

 
 এবার দুই দলের শিরোপার লড়াই।

 

রবিবারের মেগাফাইনালে কার হাতে উঠবে এই শিরোপা? ক্রিকেট বোদ্ধাদের যুক্তিতর্কে অস্ট্রেলিয়া, ভারত- দুই দলই স্থান পাচ্ছে। তবে ফাইনালে খেলা দুই দলের কোনো ক্রিকেটারকে যদি জিজ্ঞেস করেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কে? সবাই তার দলকেই এগিয়ে রাখবে। ব্যতিক্রম নন মিচেল মার্শ।

 
অজি অলরাউন্ডার বরং এক কাঠি সরেস। অস্ট্রেলিয়া ফাইনালে ভারতকে কিভাবে হারাবে, সেটিও জানালেন তিনি।

 

আইপিএলের সর্বশেষ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মার্শ। ফ্রাঞ্চাইজিটির একটি পডকাস্ট অনুষ্ঠানে করা ভবিষ্যদ্বাণীতে মার্শ জানিয়েছেন, ফাইনাল ম্যাচটি হবে একপেশে, যেখানে অস্ট্রেলিয়া ৩৮৫ রানে জিতবে।

 

 

মার্শের মতে, অস্ট্রেলিয়া টস জিতে আগে ব্যাট করবে, যেখানে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৪৫০ রান তুলবে তারা। রান তাড়ায় নামা রোহিত শর্মার দলকে মাত্র ৬৫ রানে গুটিয়ে দেবে অজিরা। এরপর রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ে শিরোপা উৎসব করবেন মার্শরা।