NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কারার ওই লৌহ কপাট প্রসঙ্গে ক্ষমা চাইল টিম পিপ্পা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৭ এএম

কারার ওই লৌহ কপাট প্রসঙ্গে ক্ষমা চাইল টিম পিপ্পা

তোপের মুখে পড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান। বড় কারণ এ দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিকে নতুনভাবে সুর করা। নতুন করে সুর করা গানটি ব্যবহৃত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘পিপ্পা’তে। 

গানটির নতুন সুর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার অসংখ্য তারকা ও সাধারণ মানুষ।

 
জানিয়েছেন প্রতিবাদও। অনেকের দাবি, গানটা যেন সরানো হয় সিনেমা থেকে। অথবা ব্যবহার করলেও যেন সঠিক সুরারোপ করে ব্যবহার করা হয়। তবে সেটি না করলেও অবশেষে গান নিয়ে অফিশিয়াল বক্তব্য দিল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘রায় কাপুর ফিল্মস’।
 

 

গেল সোমবার (১৩ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমা চেয়ে একটি পোস্ট করা হয়। সেই বিবৃতিতে বলা হয়, ‘প্রযোজক, পরিচালক ও সংগীত পরিচালক হিসেবে আমরা কাজী নজরুল ইসলামের পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নিয়ে শিল্পের খাতিরে গানটি তৈরি করেছি। নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে। উপমহাদেশের সংগীত, রাজনীতি ও সামাজিক পরিমণ্ডলে তার যে অবদান, সেটা অসামান্য।

 
এই অ্যালবামটি বাংলাদেশের ওই সব নারী ও পুরুষের প্রতি উৎসর্গ করা হয়েছে, যারা স্বাধীনতা ও ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন।’

 

বিবৃতিতে আরো বলা হয়েছে, গানটি তৈরির পূর্বে কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী ও তার পুত্র কাজী অনির্বাণের কাছ থেকে অনুমতি নিয়েছেন তারা। আমাদের উদ্দেশ্য ছিল গানটির ঐতিহাসিক তাৎপর্যকে সম্মান জানানো। আর সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে। মূল গানটির প্রতি সবার আবেগ আমরা অনুভব করি।

 
যেহেতু শিল্প ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। ‘সুতরাং যদি আমাদের কাজটি কারো আবেগে আঘাত করে থাকে, সেটার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

 

তবে এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনো কথা বলেননি এ আর রহমান। তবে তার ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করতে দেখা গেছে।