NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৯ এএম

‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

কিছুদিন আগেই গান বাংলা টেলিভিশন চেয়ারপারসন ফারজানা মুন্নীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যেখানে লেখা ছিল, গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে তাঁর সংসার ভাঙতে চলেছে। আর ভাঙার পেছনে অনুঘটক হিসেবে কাজ করছেন আরেক অভিনেত্রী শবনম বুবলী। স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা।

 
যদিও মুন্নী আবার পোস্ট করে জানান তার আইডি হ্যাক হয়েছিল। গতকাল থেকে নতুন করে সেই ঘটনা আবারও আলোচনায় আসে ফারজানা মুন্নীর ফাঁস হওয়া এক অডিও বার্তা থেকে। মুন্নীর ফাঁস হওয়া অডিওতে শবনম বুবলী ও গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক, গায়ক তাপসের মধ্যকার প্রেম প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। আরেক অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে কথোপকথন দাবি করা হলেও ১৩ মিনিটের অডিওতে শুধু ফারজানা মুন্নীর কথাই শোনা গেছে।
 

 

অডিও বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী শবনম বুবলী। তিনি জানান, তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কারো যদি সমস্যা থাকে তাহলে অফিশিয়ালি, প্রমাণসহ কথা বলার জন্য বলেছেন তিনি। বুবলী এটাও জানান,  তার কাজের সব প্রমাণসহ ডেট নিয়ে অফিশিয়ালি সংবাদ সম্মেলনে কথা বলবেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন।

 
 

 

এদিকে এর আগেও বুবলী এই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবেই আখ্যা দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন আরেক অভিনেত্রী পরীমনি। নাম উল্লেখ না করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

পরীমনির এই পোস্ট বুবলীকে উদ্দেশ্য করেই লিখেছেন বলে ধারণা করছেন তার ভক্তরা। নানা ধরনের মন্তব্য করছেন তারা। কমেন্টে এক ভক্ত লিখেছেন, ‘খেলা হবে’,কমেন্টের জবাবে পরীমনি বলেন, ‘খেলার শেষ দৃশ্য চলছে এটি।

 

 

প্রসঙ্গত,   ‘খেলা হবে’শিরোনামের এক সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে শবনম বুবলী ও পরীমনিকে। গানবাংলা ও টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপসের প্রযোজনায় একসঙ্গে দেখা যাবে তাদের।