NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

বাংলাদেশি আমেরিকানদের জয়ী মার্কিন নির্বাচনে


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:৫৩ এএম

বাংলাদেশি আমেরিকানদের জয়ী মার্কিন নির্বাচনে

যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি আমেরিকান প্রার্থীরা ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তারা বিভিন্ন পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই নির্বাচনে বাংলাদেশি আমেরিকান প্রার্থীরা মোট ৪৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ২৬ জন জয়ী হয়েছেন। এটি বাংলাদেশি আমেরিকানদের জন্য একটি বিরাট অর্জন।

 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর হিসেবে বাংলাদেশি-আমেরিকান সাদ্দাম সেলিম বিজয়ী হয়েছেন, ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী হয়েছেন আরেক বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদ।

নিউইয়র্ক সিটি কাউন্সিলে পুনরায় জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। মিলবোর্ন সিটির নির্বাচনে কাউন্সিলর হিসেবে পুনরায় জয়ী হয়েছেন নুরুল হাসান এবং সালাহউদ্দিন মিয়া।

 

এ ছাড়া হাডসন সিটি কাউন্সিলেও ৪ বাংলাদেশি-আমেরিকান পুনরায় জয় পেয়েছেন। তারা হলেন- কাউন্সিলম্যান শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার এবং রনি ইসলাম ও ওয়ার্ড সুপারভাইজার আবদুস মিয়া। একই সঙ্গে মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটিতে মোহাম্মদ কামরুল হাসান টানা চতুর্থবারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ বাংলাদেশি আমেরিকান হিসেবে সিটি কাউন্সিলর পদে এই প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন মুহতাসিন রহমান সাদমান। বর্তমানে হ্যামট্রমিক সিটিতে নির্বাচিত আরো ২ জন বাংলাদেশি কাউন্সিলর রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগানের হ্যামট্রামিক সিটিতে মেয়রসহ সকল কাউন্সিলর মুসলিম যেটি বিরল ঘটনা।

বিজয়ীরা সবাই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ছিলেন। নোয়াখালী জেলা সদরের সন্তান সাদ্দাম সেলিম ৭০% ভোট পেয়ে স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সিনেটরের সংখ্যা হলো ৪ জন। একই মর্যাদায় স্টেট রিপ্রেজেনটেটিভ হিসেবে চার দফায় নির্বাচিত হয়ে আসছেন নিউ হ্যামশায়ার স্টেটের আবুল খান। নির্বাচিত প্রবাসীদের মধ্যে তিনিই একমাত্র রিপাবলিকান।

অপর সিনেটররা হলেন- শেখ রহমান, মাসুদুর রহমান এবং নাবিলা ইসলাম। এছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম নারী এবং প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলওম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শাহানা হানিফ। তিনি ৭৫% ভোট পেয়েছেন।

এছাড়াও প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা এবং ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকারী ড. নীনা আহমেদ এবার তৃণমূলের ভোটে ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলওম্যান অ্যাট লার্জ হিসেবে জয়ী হয়েছেন।

উল্লেখ্য, ড. নীনা আহমেদ এর আগে পেনসিলভেনিয়া স্টেট অডিটর জেনারেল এবং লেফট্যানেন্ট গভর্নর পদে ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে লড়েছিলেন কিন্তু পরাজিত হন তবে এবার তিনি সিটি মেয়রের সমমর্যাদার একটি আসনে বিজয়ী হয়েছেন।

ড. নীনা এই সিটির প্রথম দক্ষিণ এশিয়ান কাউন্সিলওম্যান ও প্রথম মুসলিম নারী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বাংলাদেশিদের এই বিজয়ের জন্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আনন্দ উৎযাপন করছে।