NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জার্মান স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ১


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৬:১৬ পিএম

জার্মান স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ১

জার্মানির এক স্কুলে বৃহস্পতিবার এক শিক্ষার্থীর গুলিতে আরেক শিক্ষার্থী নিহত হয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অফেনবুর্গ শহরের এক স্কুলে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ও হামলাকারী দুজনেরই বয়স ১৫।

 

 

তদন্তকারীরা বলছেন, হামলাকারী দুপুরের দিকে শ্রেণিকক্ষে ঢুকে ওই শিক্ষার্থীর কাছে গিয়ে বন্দুক দিয়ে গুলি করে। পরে ওই শিক্ষার্থী হাসপাতালে মারা যায়।

হামলার সময় স্কুলে প্রায় ১৮০ শিক্ষার্থী ছিল। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

 

 

পুলিশ ও প্রসিকিউটররা মনে করছেন, সন্দেহভাজন একাই হামলাটি পরিচালনা করেছে। অভিযুক্ত অপরাধী ও নিহত শিক্ষার্থী একে অপরকে আগে থেকে চিনতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

দুই নাবালকের মধ্যে দ্বন্দ্বের পেছনে ‘ব্যক্তিগত উদ্দেশ্য’ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অফেনবুর্গে বৃহস্পতিবার এই ঘটনার আগের দিন হামবুর্গের এক স্কুলে দুই শিশু বন্দুক দেখিয়ে শিক্ষককে হুমকি দিয়েছিল।

 
ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

জার্মানিতে বন্দুক হামলা তুলনামূলকভাবে বিরল ঘটনা। তবে গত কয়েক মাসে প্রাণঘাতী কয়েকটি ঘটনা ঘটেছে, যেগুলোর সঙ্গে তরুণরা জড়িত ছিল।