NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

যুক্তরাষ্ট্রে শাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৩৪ এএম

যুক্তরাষ্ট্রে শাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

নতুন কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’। বেলায়েত চৌধুরীকে সভাপতি ও সায়েদ জাবেদুল মুনিরকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী এ কমিটির সদস্যসংখ্যা ২১।

রোববার নিউ ইর্য়কের এস্টোরিয়ায় জালালাবাদ ভবনে আয়োজিত সংগঠনের সাধারণ সভা থেকে এ কমিটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি আহমেদুর রহমান রণি, হুমাইরা সুলতানা, আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম, অর্থ সম্পাদক আজহার আহমেদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মঈনুল হোসেন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সুফিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহেছানুল হক টিপু, সাংস্কৃতিক সম্পাদক শাকির হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা ইসলাম এবং অফিস সম্পাদক তাসফিক রহমান।

কার্যকরী সদস্য হিসেবে আছেন আলাউদ্দিন ভূইয়াঁ, অসীম কুমার সরকার, মিসকাত জাহান নিশু, নাজনীন আক্তার মৌসুমী, আ.ক.ম ইলিয়াছ, ওমর শোয়েব ও আহমেদ ফাহাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. ফরিদ আলম, সঞ্চালনায় ছিলেন সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী মাসুদুর রহমান ও মো. কামাল হোসেন।

নতুন কমিটির সভাপতি বেলায়েত চৌধুরী জানান, এ কমিটি আগামী ৪ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরি করার পাশাপাশি শীতকালীন পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান আয়োজনে কাজ করবে।