NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে সতর্ক থাকার আহ্বান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে সতর্ক থাকার আহ্বান

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে হাইকমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুততম সময়ে পাসপোর্ট সেবা প্রদানের নামে সাধারণ প্রবাসী বাংলাদেশিদেরকে নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে হাইকমিশন অবগত হয়েছে।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও সাদরে গৃহীত হবে এবং এ সংক্রান্ত যে কোনো তথ্য মিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে (mission.kualalumpur@mofa.gov.bd) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র হতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।