NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পর্যায়ক্রমে বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ পিএম

পর্যায়ক্রমে বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর

পর্যায়ক্রমে পানি ও বিদ্যুৎ খাত থেকে ভর্তুকি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বিদ্যুৎ ও পানি আমরা সবাই ব্যবহার করি। এতে সবাই ভর্তুকি পায়, তা ঠিক নয়। আমাদের এ জায়গা থেকে বের হয়ে আসতে হবে।

 
ধীরে ধীরে এলাকা ও আয়ের ওপর ভিত্তি করে বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণ করতে হবে।’

 

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

 

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী, আমি পানি বিদ্যুতে যে ভর্তুকি পাই, একই ভর্তুকি যদি একজন দিনমজুর পান তাহলে এটা ঠিক হলো না। তাই প্রধানমন্ত্রী এলাকাভিত্তিক ও আয়ের ওপর ভিত্তি করে পানি-বিদ্যুতের দাম নির্ধারণের কথা বলেছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, এখনো চূড়ান্ত পর্যায়ে তেমন কোনো আলোচনা হয়নি।

 
সামনের দিনে হয়তো এসব বিষয়ে আলোচনা হবে।

 

এম এ মান্নান বলেন, ‘ঢাকায় উঁচু ভবন নির্মাণে সতর্ক হতে হবে, যাতে এয়ার ফানেলে না পড়ি। এ ছাড়া রাস্তার পাশে জলাধার খননের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।’

একনেকে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকায় ৪৪ প্রকল্প অনুমোদন : ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে ৪৪টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন।

 
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

তিনি জানান, প্রকল্পগুলোর মোট ব্যয়ের ৩০ হাজার ১২৩ কোটি টাকা আসবে সরকারি অর্থায়ন থেকে। বৈদেশিক ঋণ থেকে আসবে সাত হাজার ৫৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে এক হাজার ৬৩৯ কোটি টাকা।