NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

নিউইয়র্কের কাউন্সিল মেম্বার পদে জয়ী হতে যাচ্ছেন শাহানা হানিফ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১২:৩৮ পিএম

নিউইয়র্কের কাউন্সিল মেম্বার পদে জয়ী হতে যাচ্ছেন শাহানা হানিফ

নিউইয়র্কের কাউন্সিল মেম্বার পদে দ্বিতীয়বারের মতো জয়ী হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থী শাহানা হানিফ। নিউইয়র্কের ৩৯ ডিস্ট্রিক্টের কাউন্সিল ওম্যান হিসেবে টানা দ্বিতীয় জয় পাচ্ছেন তিনি। মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে দিনভর ভোটাভোটির পর প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন শাহানা। তার এগিয়ে থাকা অনেকটাই তার জয় নিশ্চিত করছে। আর তাতে পুনর্নিবাচিত হওয়ার নিশ্চয়তায় শাহানা হানিফ প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভোটের স্বেচ্ছাসেবি ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারাই আমার এই বিজয় সম্ভব করে তুলেছে। নেইবারহুডের ঘরে ঘরে গিয়ে তারা এই নির্বাচনের তহবিল সংগ্রহ করেছেন, তৃণমূল পর্যন্ত প্রচার চালিয়েছেন যাতে সিটি হলে একজন প্রগতিশীল নেতৃত্ব পাঠানো সম্ভব হয়। শাহানা বলেন, আজ আমরা জয়ী হয়েছি। এবং কমিউনিটি নিঃসন্দেহে আরও দুই বছর তাদের প্রতিনিধি হিসেবে সিটি কাউন্সিলে একজন সাহসি, প্রগতিশীল প্রতিনিধিকে দেখতে পাবেন।

শাহানা হানিফ বলেন, তিন বছর আগে যখন আমি আমার প্রচারকাজ প্রথম শুরু করি, আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি কমিউনিটিকে তথা গোটা সিটিকে বদলে দিতে কাজ করবো। আর আজ আমি গর্বের সাথে বলতে চাই, আমরা সেটা করতে পেরেছি।

আমার প্রথম মেয়াদে কিছু আইন পাশ করিয়ে আনতে পেরেছি যার মাধ্যমে জাতির সবচেয়ে বড় কার্বসাইড কম্পোস্টিং প্রগ্রাম চালু হয়েছে। ১ মিলিয়ন ডলারের বরাদ্দ দিয়ে নিউইয়র্ক সিটির নিম্ন-আয়ের মানুষের যারা গর্ভপাত করাতে চেয়েছে তাদের সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। এছাড়াও সিটির প্রথম ইমিগ্র্যান্ট ওয়ার্কার বিল অব রাইট আমিই তৈরি করেছি। কমিউনিটির কাছে আমি এক নিরলস চ্যাম্পিয়ন, তবে আমি জানি আমাদের অনেক কাজ এখনো বাকি। এখনো আমাদের পাবলিক স্পেস থেকে বায়োমেট্রিক প্রযুক্তি সরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে লড়তে হবে আর মেয়র অফিসের ঘোষণা করা ৩০-৬০ দিন শেল্টার হোমে থাকার সময় সীমিত করার বিরুদ্ধে লড়তে হবে।

কাউন্সিল মেম্বার শাহানা হানিফ ব্রুকলিনের ৩৯তম ডিস্ট্রিক্ট'র একজন কাউন্সিল মেম্বার এবং কাউন্সিল ইমিগ্রেশন কমিটির চেয়ার। ব্রুকলিনের কেনসিংটনে জন্ম নেওয়া শাহানা দুই বাংলাদেশি অভিবাসীর সন্তান। পিএস ২৩০ হয়ে পরে ব্রুকলিন কলেজে লেখাপড়া করেন শাহানা হানিফ।