NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

আইন লঙ্ঘন রোধে আরও কঠোর সৌদি, ১৬ হাজার প্রবাসী গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৩:২৩ পিএম

আইন লঙ্ঘন রোধে আরও কঠোর সৌদি, ১৬ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৬ হাজার ৬৯৫ জনকে গ্রেফতার করেছে। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ১০ হাজার ৫১৮ জন আবাসন আইন, ৩ হাজার ৯৫৩ জন সীমান্ত সুরক্ষাবিধি এবং ২ হাজার ২২৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী।এসময় সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ৭৮৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইয়েমেনি, ৪২ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ৩২ জনকে আটক করা হয়। এছাড়া আবাসিক ও কর্মবিধি লঙ্ঘন করে এবং গোপন কর্মকাণ্ডে জড়িতদের সহায়তা, পরিবহণ বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ১৮ জনকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, কেউ যদি অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা করে, তবে কঠোর শাস্তি হিসেবে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা এবং আবাসন বাজেয়াপ্ত করা হবে।