NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

প্রথম ব্যাটার হিসেবে 'টাইমড আউট' ম্যাথুস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৪ পিএম

প্রথম ব্যাটার হিসেবে 'টাইমড আউট' ম্যাথুস

সাকিব আল হাসানের বলে সাদিরা সামারাবিক্রমা আউটের কিছুক্ষণ পরের ঘটনা। পরের ব্যাটার হিসেবে উইকেটে আসলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তবে যে হেলমেট নিয়ে নেমেছিলেন, কোনো কারণে সেটা ঠিকঠাক মনে হচ্ছিল না ম্যাথুসের কাছে।

পরে টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে, যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয়, বাঁধার সময় সেটি ছিড়ে বা খুলে গেছে।

 
পরে আরেকটি হেলমেট আনা হলেও সেটি উপযুক্ত মনে হয়নি ম্যাথুসের কাছে।

 

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসরের পর নতুন যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে তিন মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামছেন, তাঁকে আউট হতে হবে। তবে এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, সময়টা দুই মিনিট নির্ধারণ করা হয়েছে।

 
ম্যাথুসের ক্ষেত্রে দুটি নিয়মই অতিক্রম করে গেছেন।

 

আর তাই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ম্যাথুসকে আউট দিয়েছেন আম্পায়াররা। বাংলাদেশ আবেদন তুলে নিলে সেক্ষেত্রে অবশ্য ভিন্ন ব্যাপার হতো। হেলমেটের ফিতা ছিড়ে যাওয়ার ব্যাপারটা সাকিবকে বোঝানোর চেষ্টা করেছিলেন ম্যাথুস।

 
যদিও টিভি রিপ্লি দেখে মনে হয়েছে, সাকিব আম্পায়ারদের ওপর ছেড়ে দেন। শেষ পর্যন্ত কোনো বল না খেলা ম্যাথুসকে আউট ঘোষণা করেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়ার ঘটনা এই প্রথম দেখা গেল।

 

এই প্রতিবেদন লেখার সময়, ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৮৫ রান।