NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

সাকিব বিশ্বকাপের আগে খেলতে যাবেন সিপিএলে


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:২৪ এএম

>
সাকিব বিশ্বকাপের আগে খেলতে যাবেন সিপিএলে

অনেকদিন ধরেই বিদেশি ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের বাইরে আছেন সাকিব আল হাসান। এবার তার সঙ্গে সরাসরি চুক্তি করেছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা আমাজন ওয়াকয়র্স। আসন্ন এশিয়া কাপের পর অর্থাৎ অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট খেলতে যাবেন বাংলাদেশি বাঁহাতি অলরাউন্ডার।

সিপিএল খেলতে যাওয়ার জন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব। ফলে এই টুর্নামেন্ট খেলতে তার আর বাধা নেই বলে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তবে সিপিএলের শুরুতে অংশ নিতে পারবেন না সাকিব। আগামী ৩১ আগস্ট পর্দা উঠবে এই ফ্র‍্যাঞ্চাইজি লিগের। তার আগে ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। বৈশ্বিক এই আসর শেষ করে তবেই ক্যারিবীয় লিগ খেলতে যাবেন সাকিব। সিপিএল শেষ হবে ১ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় বসবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

তবে সিপিএল শেষ করে দুদণ্ড বিশ্রামের সুযোগ থাকবে না সাকিবের। কারণ বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাসমান সাগর পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। ত্রিদেশীয় এই সিরিজের ফাইনাল হবে ১৪ অক্টোবর।