NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ২৭, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’ কাতারের স্মৃতি ধরে রেখে বিশ্বকাপে মরক্কোর ২৬ সদস্যের দল ঘোষণা হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প কোহলির সঙ্গে তর্কে জড়ানোয় হেডের স্ত্রীকে অনলাইনে আক্রমণ প্রসেনজিতের হাতে পদ্মশ্রী, ধর্মেন্দ্রর হয়ে মরণোত্তর সম্মান গ্রহণ হেমার অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
Logo
logo

নিউইয়র্ক পুলিশে আরও ৩ বাংলাদেশির পদোন্নতি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২৮ এএম

নিউইয়র্ক পুলিশে আরও ৩ বাংলাদেশির পদোন্নতি

নিউইয়র্ক: পেশাদারিত্বে দক্ষতা, মেধা ও কাজের প্রতি সর্বোচ্চ ডেডিকেশনের জন্য নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সার্জেন্ট বাংলাদেশি আমেরিকান এরশাদুর সিদ্দিক সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াডের মর্যাদাপূণূ পদে পদোন্নতি পেলেন।

এ ছাড়া সার্জেন্ট পদে আরো দুই বাংলাদেশি পদোন্নতি পেয়েছেন। তারা হলেন ডিপার্টমেন্টের চৌকস অফিসার আসহাফিক চৌধুরী ও রাইসুল ইসলাম।

নিউইয়র্ক সিটিতে এনওয়াইপিডি’র পুলিশ একাডেমিতে গত ৩১ অক্টোবর সকালে এক জমকালো অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের বিশেষ সম্মাননা জানানো হয়। 

 

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে তারা সার্টিফিকেট গ্রহণ করেন। 

বিশ্বের অন্যতম চৌকস পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি। এই বাহিনীতে অসামান্য নৈপুন্য দেখিয়ে এর আগে আরও ডজনখানেক বাংলাদেশি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। 

বর্ণিল এ অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনেরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। যে উচ্ছ্বাস বিস্তৃত হয়েছে গোটা কম্যুনিটিতে। সদ্য পদোন্নতিপ্রাপ্ত এ তিনজনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন ক্যারম চৌধুরী এবং সেক্রেটারি ক্যাপ্টেন একেএম আলম। 

উল্লেখ্য, এনওয়াপিডিতে বর্তমানে সহস্রাধিক বাংলাদেশি আমেরিকান কাজ করছেন। প্রায় সময়েই তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি লাভের মধ্য দিয়ে বিশ্বের রাজধানী ও জাতিসংঘের এই শহরে প্রকারান্তরে বাংলাদেশকেই মহিমান্বিত করছেন।