NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

দুর্ঘটনা রোধে বঙ্গবন্ধু টানেলে বসছে স্পিড ক্যামেরা


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০২:১০ পিএম

দুর্ঘটনা রোধে বঙ্গবন্ধু টানেলে বসছে স্পিড ক্যামেরা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গত শুক্রবার রাতে একটি বাস পেছন দিক থেকে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। চারজন গুরুতর আহত হয়। তার আগে ২৯ অক্টোবর রাতে আরেকটি দুর্ঘটনা ঘটে। পর পর দুর্ঘটনার মুখে টানেলে স্পিড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা বলছেন, টানেলে প্রবেশ করলে চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ না করে পার হন। অনেকেই গাড়ি থামিয়ে সেলফি তোলেন। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অথচ টানেলে গাড়ি থামানো এবং গাড়ি থেকে নামা সম্পূর্ণ নিষেধ।

 

যানবাহনের গতি পর্যবেক্ষণ ও নির্দেশনা অমান্যকারীদের শনাক্ত করতে স্পিড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের উপপরিচালক (অ্যাপ্রোচ রোড, সার্ভিস ফ্যাসিলিটিজ ও এনভায়রনমেন্ট) মো. আবুল কালাম আজাদ বলেন, মোটরযানের গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়। এ বিষয়ে টানেলের প্রবেশ মুখ, ভেতরসহ বিভিন্ন দৃশ্যমান স্থানে গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটারের সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নিয়মিত মাইকিংও করা হচ্ছে।

 

তিনি বলেন, যানবাহনের গতি পর্যবেক্ষণ ও নির্দেশনা অমান্যকারীদের শনাক্ত করতে এবার দ্রুত বসানো হবে স্পিড ক্যামেরা। তবে কবে নাগাদ স্পিড ক্যামেরা বসানো হবে নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা। তিনি বলেন, টানেলের ভেতরে স্পিডগান বসানো হয় না। সেখানে স্পিড ক্যামেরা বসানো হয়। স্পিড ক্যামেরায় সংরক্ষণ থাকে বেপরোয়া গতিতে যাওয়া গাড়ি, ট্র্যাফিক নিয়ম ভাঙা গাড়ির ছবি।

 

পরে সেই গাড়ির নাম্বার প্লেট চিহ্নিত করে মালিকের কাছে ছবিসহ জরিমানার বিবরণ পাঠানো যায়। তাই স্পিড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির হোসেন কালের কণ্ঠকে বলেন, শুক্রবারের দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা করেনি টানেল কর্তৃপক্ষ। মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টানেলের ভেতরে রেসিং কার নিয়ে উল্টোপথে গাড়ি চালানোর বিষয়ে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এ বিষয়ে ওসি বলেন, যে কারগুলো শনাক্ত করা হয়েছে সেগুলোর মালিকানা পরিবর্তন হওয়ায় আসল অপরাধীদের ধরতে একটু সময় লাগছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।