NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

আলু এলো ভারত থেকে, বিক্রি সম্ভব ৩০ টাকা কেজিতে


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪৮ এএম

আলু এলো ভারত থেকে, বিক্রি সম্ভব ৩০ টাকা কেজিতে

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে ভারতীয় আলু। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আলু নিয়ে সাতটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

এই বন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি করা হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাতটি ট্রাকে মোট ১৯০ মেট্রিক টন আলু আমদানি করেছে দুটি প্রতিষ্ঠান।

 

 

প্রতি মেট্রিক টন আলু আমদানিতে খরচ পড়েছে ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার। এ ছাড়াও আমদানীকৃত আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।

আলু আমদানি করায় দেশের বাজারে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমদানিকারক প্রতিষ্ঠান খান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানির শুরু হয়েছে।

 
বাংলাদেশে সব খরচ দিয়ে ৩০ টাকা কেজির মধ্যে বিক্রয় করা সম্ভব হবে।

 

হিলি পোর্ট উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে ৩৫ জন আমদানিকারক প্রায় ২৭ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

এদিকে আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা কমেছে।