NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

করাচিতে কোরবানির ঈদ লন্ডভন্ড করল বৃষ্টি


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ পিএম

>
করাচিতে কোরবানির ঈদ লন্ডভন্ড করল বৃষ্টি

শনিবার সারা রাত ধরে চলা ভারি বর্ষণে শহরের বিভিন্ন এলাকা ডুবে যাওয়ায় রোববার কোরবানি ঈদের দিন সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী ও দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচির বাসিন্দাদের।

বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ায় ছিঁড়ে পড়া জীবন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে করাচির গার্ডেন এলাকায় ২ জন এবং কোরাঙ্গি এলাকার বিলাল কলোনিতে ১ জন মারাও গেছেন।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের প্রধান নির্বাহী সরদার সরফরাজ দেশটির সংবাদমাধ্যম জিইও নিউজকে জানান, শুক্রবার রাত থকে রোববার সকাল পর্যন্ত করাচির বিভিন্ন এলাকায় সর্বনিম্ন ৪৬ মিলিমিটার থেকে সর্বোচ্চ ১১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাতের কারণ উল্লেখ করে সরদার সরফরাজ।

karachi

বৃষ্টির তেজ কমে এলেও থেমে থেমে বর্ষণ এখনও অব্যাহত আছে করাচিতে। ১৩ জুলাই পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন সরদার সরফরাজ।

টানা বৃষ্টিতে করাচির সব মূল সড়ক ও রাস্তা প্লাবিত হয়ে গেছে; বহু এলাকায় বাসভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি-বেসরকারি ভবনেও ঢুকেছে পানি।

এদিকে বৃষ্টিপাতের ফলে করাচির বেহাল অবস্থার জন্য সিন্ধুর প্রাদেশিক সরকারকে দোষারোপ করেছে শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম-পি)।

এক বিবৃতিতে এমকিউএম-পির পক্ষ থেকে বলা হয়, ‘করাচির অবকাঠামোগত অবস্থা কতখানি দুর্বল— এই বৃষ্টির মধ্যে দিয়ে তা আরও একবার স্পষ্ট হলো। রাজ্য সরকারের অদক্ষতার কারণে করাচির সড়কগুলো পুকুরে পরিণত হয়েছে।’

‘একদিকে জনগণ ভোগান্তি পোহাচ্ছে, অন্যদিকে রাজ্য সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা নিজ নিজ এলাকায় আনন্দে ঈদ উদযাপন করছেন।’