NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৪ পিএম

জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভা

যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা জাসদের অন্যতম নেতা আজাদ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সিনিয়ার সহ সভাপতি মো. শহিদুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, শাহনুূর কোরেশী, শাহ মহি উদ্দিন সবুজ, যুক্তরাষ্ট্র জাসদের সাংগঠনিক সম্পাদক ও যুবজোটের আহ্বায়ক আবুল ফজল লিটন, সৈয়দ আজমল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত চক্র আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এরা আসলে নির্বাচন চায় না। এরা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরী করে যেনতেন ভাবে ক্ষমতায় যেতে চায়। বক্তারা আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করার জোর দাবী জানান।
বক্তারা বলেন, জাসদের ৫১ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে কেটেছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য অবসানে জাসদের সংগ্রাম চলমান।সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী নিরীহ ফিলিস্তিন জনগণের ওপর ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী রাজনীতি ও অর্থনীতিতেও।