NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্স আজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্স আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার বহু প্রতীক্ষিত আগরতলা-আখাউড়া, খুলনা-মোংলা রেলপথ এবং রামপাল মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন। দুই প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সেরের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করবেন।

বাংলাদেশ সরকারকে দেওয়া ভারত সরকারের প্রায় ৪০০ কোটি রুপি ঋণে এই রেললাইন নির্মিত হয়েছে। ত্রিপুরার আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেল যোগাযোগ দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিপুল পরিবর্তন হবে।

 
১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ রেললাইনের ৬.৭৮ কিমি বাংলাদেশের মধ্যে দ্বৈত গেজ লাইন এবং অবশিষ্ট লাইন ত্রিপুরার মধ্যে ডবল লাইন।

 

খুলনা-মোংলা রেললাইনটি ভারত সরকারের প্রায় ৪০ কোটি ডলার ঋণে নির্মাণ করা হয়েছে। খুলনা থেকে মোংলা ৬৫ কিমি ব্রডগেজ লাইন হয়েছে। এতে বাংলাদেশ থেকে পণ্য মোংলার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানি হতে পারবে।

 
মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর।

 

তৃতীয় প্রকল্পটি হলো খুলনার রামপাল সুপার থার্মার বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এই কেন্দ্রে ৬৬০ ইউনিটের দুটি ইউনিট। মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট।

 
ভারত এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সহজ শর্তে ১৬০ কোটি ডলার ঋণ দিয়েছে। 

 

বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সংস্থা মৈত্রী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নামে নতুন সংস্থা গঠন করে। এতে অংশীদারি উভয় দেশের ৫০:৫০। ভারতের জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্গম এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যৌথভাবে সংস্থাটি গঠন করে। গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ইউনিটটির উদ্বোধন করেছিলেন।