NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এখনই স্টোকসকে বাদ দিয়ে ভবিষ্যৎ ভাবতে বললেন ভন


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০১:০২ এএম

এখনই স্টোকসকে বাদ দিয়ে ভবিষ্যৎ ভাবতে বললেন ভন

বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরিয়ে আনা হয়েছিল বেন স্টোকসকে। চোটে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি তিনি। পরের তিন ম্যাচে একাদশে ফিরলেও দলের পারফরম্যান্সের মতোই অনুজ্জ্বল তাঁর ব্যাট। চোটের কারণে শুধু ব্যাটার হিসেবেই খেলছেন স্টোকস।

 

 

ভবিষ্যতের কথা ভেবে স্টোকসকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করেন মাইকেল ভন। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘এবার সময় এসেছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। তা সেটা যত কড়া সিদ্ধান্তই হোক না কেন। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টও জানে, এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার।

 
স্টোকস যে পরের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে আর খেলবে না, এটা সবাই জানে। তাই সময় এসেছে এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে ওকে দল থেকে বাদ দেওয়ার।’

 

স্টোকসের জায়গায় ইংল্যান্ডের বাকি ম্যাচগুলোয় হ্যারি ব্রুককে খেলানো শ্রেয় মনে করেন ভন, ‘আমার মতে, ভবিষ্যতের কথা ভেবে দলের উচিত বাকি ম্যাচগুলোতে হ্যারি ব্রুককে সুযোগ দেওয়া। আগামী চার বছর বেন স্টোকস দলের হয়ে খেলবে না।

 
তাই এখানে একটা সিদ্ধান্ত নিতেই হবে। খেলাধুলা সব সময় নিষ্ঠুর। ক্রিকেটারের নামে বা সে কতটা শক্তিশালী তাতে কিছুই যায়-আসে না, যেটা গুরুত্বপূর্ণ তা হলো দলের হয়ে পারফরম্যান্স।’