NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

১০০ কোটির সিনেমা, অনন্ত জলিলকে খোঁচা দিলেন নূতন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ এএম

>
১০০ কোটির সিনেমা, অনন্ত জলিলকে খোঁচা দিলেন নূতন

ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’ মুক্তি পেয়েছে। ঈদুল আজহা উপলক্ষে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। বাংলাদেশ থেকে টাকা লগ্নি করেছেন অনন্ত।

অনেকদিন ধরেই অনন্ত জলিল বলে আসছেন, তার এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি। বাংলাদেশের ইতিহাসে এত বেশি বাজেটে এর আগে কোনো সিনেমা নির্মিত হয়নি। যদিও এই বাজেটের বিষয়টি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। কিন্তু অনন্ত বারবার এই বাজেটকে সামনে এনে নিজের সিনেমাকে সেরা দাবি করে আসছেন।

এবার নাম উল্লেখ না করে অনন্ত জলিলকে খোঁচা দিলেন ঢাকাই সিনেমার কালজয়ী নায়িকা নূতন। তার মতে, শুধু বেশি টাকা দিয়েই ভালো সিনেমা হয় না। সিনেমার জন্য মেধা ও ত্যাগ লাগে।

নূতন বলেছেন, ‘বেশি বাজেট হলেই যদি ভালো, মানসম্মত, মনে রাখার মতো ফিল্ম হতো, ভালো অভিনেতা টাকা দিয়ে জন্মাতো, তাহলে এই দেশে কখনো- ‘মাটির ময়না’, ‘ওরা ১১ জন’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘ছুটির ঘন্টা’, ‘বাবা কেন চাকর’, ‘এই ঘর এই সংসার’, ‘আয়নাবাজি’সহ অসংখ্য ভালো, মনে রাখার মতো, মনে ধারন করার মতো ছবি জন্মাতো না। আর রাজ্জাক সাহেবসহ নাটক সিনেমায় গুণী গুণী অভিনেতা জন্মাতো না, থিয়েটার থাকতো না।”

Nutan
নূতনের ফেসবুক স্ট্যাটাস

নিজের টাকায় নায়ক হওয়া যায়, তবে অভিনেতা হওয়া যায় না- এমন কথা উল্লেখ করে নূতন বলেন, ‘টাকা দিয়ে ভালো ভিডিওচিত্র বানানো যায়, তবে মনে দাগ কাটার মতো ফিল্ম বানাতে টাকার পাশাপাশি মেধা লাগে, ফিল্মের জন্য ত্যাগ লাগে। টাকা দিয়ে নিজে ছবি করে হিরো হওয়া যায়, অভিনেতা-অভিনেত্রী না। গায়ক হওয়া যায়, প্রকৃত গানের শিল্পী না। টাকায় অনেক কিছু হয়, তবে সব হয় না। মানুষের মনে শিল্পী হিসেবে স্থায়ী জায়গা করার জন্য অভিনয় গুণ ও দক্ষতা লাগে।’

১০০ কোটি টাকা বাজেটের বিষয়টিকে খোঁচা দিয়ে নূতন বলেছেন, ‘১০০-৫০০ কোটি হলেই যদি ছবি হয়ে যেতো, তাহলে ভারতে, হলিউডে, কোরিয়ান ফিল্ম, তামিল ছবি, সব অস্কার পেতো বা বিশ্বসেরা হতো। আর সত্যজিৎ রায় জন্মাতো না। ঘরে ঘরে স্পিলবার্গ আর সত্যজিৎ রায় থাকতো। পাড়া বা মহল্লায় একজন করে উত্তম কুমার, সুচিত্রা সেন থাকতো, আর রাজ্জাক-শাবানা থাকতো। টাকায় শিল্প হয় না। টাকায় আলোচিত বা সমালোচিত সাময়িক বলার মতো ছবি হয়,  তবে যুগ-যুগ ধরে মনে গেঁথে রাখার মতো চলচ্চিত্র হয় না।’