NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ঈদ মোবারক, তবে কোরবানি ছাড়া: শ্রীলেখা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ এএম

>
ঈদ মোবারক, তবে কোরবানি ছাড়া: শ্রীলেখা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রাণীপ্রেমী, এটা কম-বেশি অনেকেই জানেন। নিজে যেমন কুকুর পোষেন, আবার রাস্তার কুকুরকেও পরম ভালোবাসায় সেবা দেন। এসব কাজের জন্য তিনি প্রশংসা পান।

প্রাণীর প্রতি ভালোবাসা আর মায়ার কারণে মাংস খাওয়া বন্ধ করেছেন শ্রীলেখা। গত এক বছরে তিনি এক টুকরো মাংসও মুখে তোলেননি। এজন্য কোরবানি নিয়েও রয়েছে তার আপত্তি।

গতকাল ঈদের দিন ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘ঈদ মোবারক (কোরবানি ছাড়া)। হাসছো ভালো, হাসলে শরীর-মন ভালো থাকে। হেসে নিয়ে পরে একটু ভেবে দেখো।’

শ্রীলেখার মন্তব্যে স্পষ্ট, তিনি পশু কোরবানির পক্ষে নন। যদিও এটা মুসলমানদের ধর্মীয় বিধান এবং অন্যতম উৎসব। সেক্ষেত্রে এর সঙ্গে ধর্ম গভীরভাবে জড়িত। তবে শ্রীলেখার কাছে ধর্ম একটাই, তা হলো- ভালোবাসা।

sreelekha
শ্রীলেখার ফেসবুক পোস্ট

শ্রীলেখা জানান, অবলা পশুদের প্রতি অগাধ ভালোবাসা থেকেই মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। সেটার এক বছর পূর্তি হয়েছে সম্প্রতি। যদিও মাংস খাওয়া ছাড়লেও ইলিশ মাছ খাওয়া এখনো বন্ধ করতে পারেননি অভিনেত্রী।

কিছুদিন আগেই দুর্ঘটনার শিকার হয়েছিলেন শ্রীলেখা। তার চোখের ওপরে কয়েকটি সেলাই দিতে হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল অভিনেত্রীকে। তবে এখন কিছুটা সুস্থ তিনি। বাসায় বিশ্রামে রয়েছেন।