NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বিএনপি ২৮ অক্টোবর তাণ্ডব চালিয়েছে : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৬ পিএম

বিএনপি ২৮ অক্টোবর তাণ্ডব চালিয়েছে : তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২৮ অক্টোবর বিএনপি তাণ্ডব চালিয়েছে। গতকাল সারা দেশে হরতাল ডেকেছে। সেই আগুন সন্ত্রাসের খেলায় ফিরে গেছে বিএনপি-জামায়াত। ১৩/১৪ সালে তারা গাড়িচালকদের পুড়িয়ে মেরেছে।

গতকাল ডেমরায় বাসে ঘুমন্ত চালককে পুড়িয়ে মেরেছে। কী নৃশংস! আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। উসকানিতে পা দেয়নি।’

 

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খণ্ড’ বইয়ের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে মতবিনিময়সভায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

 

তথ্যমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) আমাদের নারী কর্মীদের মেরেছে। দেড় কিলোমিটার দূরে তাণ্ডবে যায়নি আওয়ামী লীগের কর্মীরা। মোহাম্মদপুরে জনতার ধাওয়া খেয়ে মরেছে বিএনপিকর্মী। সে গাড়িতে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে মরেছে।

সে দুষ্কৃতকারী। তারা দেশকে অচল করতে চায়। সারা দেশে নৈরাজ্য ছড়িয়ে দিতে অবরোধ ডেকেছে।’

 

তিনি বলেন, ‘আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রতিরোধ করতে। যেভাবে চোর-ডাকাত ধরে সেভাবে ধরে দুষ্কৃতকারীদের পুলিশে দিন।

যারা জানমালের হানি করে তারা চোর-ডাকাতের চেয়েও খারাপ। কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়েছে। বিরোধী দলে আমরা ছিলাম, পালায়নি। তারা সামনে আসতে ভয় পায়। তাই ভার্চুয়ালি কর্মসূচি ঘোষণা করেছে।’ 

 

হাছান মাহমুদ বলেন, ‘বিদেশি বন্ধুদের বিবৃতি সহিংসতাকারীদের বিরুদ্ধে। স্বাগত জানাই। হাসপাতালে, অ্যাম্বুল্যান্সে হামলা ও পুলিশ হত্যা করেছে। এটা নিয়ে পশ্চিমারা কী বলে? বিএনপি রাজনৈতিক দল নাই। তারা সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে, পুলিশ মারে; তারা দল নয়, তারা সন্ত্রাসী। তাদের সঙ্গে কোনো আলোচনাই হতে পারে না। যারা সংবিধান মানে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে। তারেকের নেতৃত্বে বিএনপি চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপ নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি বলছিল খালেদা জিয়াকে বিদেশে না নিলে রক্ষা করা যাবে না। বিদেশি চিকিৎসকরা আসার পর তার অবস্থা স্থিতিশীল। স্বস্তি প্রকাশ করছি এতে। বিদেশি চিকিৎসকদের আসার ব্যবস্থা করে দিয়েছি। এতে প্রমাণ হয় বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্যকে রাজনৈতিক গুটি বানিয়েছে। তারা নোংরা রাজনীতি করেছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি।’