NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এবার আসছে মেয়েদের টি-টেন লিগ


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:২৬ এএম

এবার আসছে মেয়েদের টি-টেন লিগ

বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলছে টি-টেন ক্রিকেট। বিশ্বের নানা দেশের সঙ্গে তাল মিলিয়ে টি-টেনের আসর বসতে যাচ্ছে শ্রীলঙ্কায়। দ্বীপ-রাষ্ট্রের ছয়টি গুরুত্বপূর্ণ শহরের নামে হবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ছেলেদের টি-টেন শেষে শ্রীলঙ্কায় প্রথম নারী টি-টেনও হতে পারে।

 

 

টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান শাহজিউল মূলক বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে টি-টেনকে শুধু খেলার বৈধ ফরম্যাট হিসেবেই প্রতিষ্ঠিত করিনি, সবচেয়ে বিনোদনমূলক ক্রিকেট হিসেবেও প্রতিষ্ঠা করি। শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটিং সুপারস্টারদের সরাসরি দেখার দারুণ সুযোগ পেতে যাচ্ছে। আমরা শ্রীলঙ্কায় টি-টেন আনতে পেরে রোমাঞ্চিত এবং আমরা আরো একটি দুর্দান্ত টুর্নামেন্ট আয়োজনে আত্মবিশ্বাসী।’

টি-টেন গ্লোবাল স্পোর্টস ম্যানেজমেন্টের আয়োজনে ১২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে লঙ্কা টি-টেনের এবারের আসর।

 
নভেম্বরের ১০ তারিখ অনুষ্ঠিত হবে নিলাম। ৫ নভেম্বর পর্যন্ত চলবে প্লেয়ার্স রেজিস্ট্রেশন।