NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি : যা বলল ইইউ


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৫:১৪ এএম

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি : যা বলল ইইউ

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার (২৯ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শোক প্রকাশ করে। 

এর পাশাপাশি ইইউ একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে মত প্রকাশ করেছে। 

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস তাদের এক্সে লিখেছে, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ঢাকার রাজপথে সহিংসতায় প্রাণহানির বিষয়টি দেখে গভীরভাবে মর্মাহত।

 
’ 

 

তাঁরা আরো বলেছে, ‘অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।’
 
এর আগে গতকাল শনিবার রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানান।

ডোনাল্ড লু বলেন, ‘সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহিংসতার সব ঘটনাকে পর্যালোচনা করবে।